উদ্দীপকটি কারণ সম্পর্কিত কোন মতবাদটি প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কারণ সম্পর্কিত বহুকারণবাদ মতবাদটি প্রকাশ করেছে। কেননা এখানে কয়েকটি কারণ মিলে একটি কার্য উৎপন্ন করেছে। উদ্দীপকে কার্যকারণের বহুকারণবাদ বিষয়টি প্রকাশিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রীড বলেন, "একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে; বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।” এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকের চিত্রে দেখানো হয়েছে- একই কার্য 'শব্দ' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা যেমন কখনো হর্ন বাজানো থেকে, কখনো ঘণ্টাধ্বনি থেকে, কখনো মাইক বাজানো থেকে আবার কখনো বজ্রপাত থেকে সৃষ্টি হতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি কারণ সম্পর্কিত কোন মতবাদটি প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর