শেয়ারFacebookWhatsApp

'ঘটনা-২ এ 'আগুন' দ্বারা নির্দেশিত বিষয়ের গুণগত বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ আগুন দ্বারা নির্দেশিত বিষয়টি হলো কারণ। কেননা আগুনই হচ্ছে ধোঁয়ার কারণ। কারণের গুণগত বৈশিষ্ট্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। এরা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হতে পারে না। ২. কারণ হলো কোনো বিশেষ কালের ঘটনা। কাল প্রবাহমান, কালের গতিতে প্রকৃতির নিয়ম পরিবর্তিত হচ্ছে। এরূপ অবস্থায় কার্য কোনো নতুন ঘটনা নয়। কার্য হচ্ছে কারণের পরিবর্তিত অবস্থা। ৩. কারণ কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা। প্রকৃতিতে কোনো ঘটনা ঘটলে এবং তা আমাদের জানার প্রয়োজন হলে আমরা তার অবস্থানের দিকে লক্ষ করি। তাকে কোনো স্থান বা দেশের নিরিখে ব্যাখ্যা করি। সুতরাং কার্য উৎপাদনের জন্য কারণ সবসময় একটা নির্দিষ্ট স্থানে ঘটে। ৪. কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। কারণ সবসময় আগে আসে, কার্য পরে। কখনো এর ব্যতিক্রম দেখা যায় না। যদি কখনো এর পরিবর্তন ঘটে তবে তাকে পরিবর্তনীয়। পূর্ববর্তী ঘটনা বলে। ৫. কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যুক্তিবিদ মিলের মতে, নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই তাকে কারণ বলা চলে না। কারণ হতে হলে তাকে শর্তহীন হতে হবে। যেমন- দিন সবসময় রাতের আগে আসে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প অনুসারে যে কার্যকারণের কথা বলা হয়েছে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেকোনো ঘটনাকে ইচ্ছামতো কারণ বলতে পারি না। যার মধ্যে এসব বৈশিষ্ট্য বিদ্যমান, সেটাই কারণ বলে বিবেচিত হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

'ঘটনা-২ এ 'আগুন' দ্বারা নির্দেশিত বিষয়ের গুণগত বৈশিষ্ট্যসমূহ বিশ্লে…

উদ্দীপক

ঘটনা-১: আশরাফ হয় জ্ঞানী। রুবেল হয় জ্ঞানী। সাঈদ হয় জ্ঞানী। অতত্রব, সকল মানুষ হয় জ্ঞানী। ঘটনা-২ : আগুন থেকেই ধোঁয়ার সৃষ্টি। তাই আগুন হলো ধোঁয়ার কারণ।

Barisal · 2025

উত্তর

আরোহের আকারগত ভিত্তি হলো দুটি। যথা- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম।

উত্তর

আরোহের কূটাভাস হচ্ছে আরোহের আপাত অসংগত মতবাদ। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতাকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন, প্রতিটি আরোহের ক্ষেত্রে এ নীতিটি অবশ্য স্বীকার্য। কেননা আরোহের যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে এ নীতিটি দরকার হয়। আবার এ নীতির উৎস সম্পর্কে মিল বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে যে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করি তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পেয়ে থাকি। এক্ষেত্রে বৈজ্ঞানিক অনুমানের আদর্শকে অস্বীকার করা হয়। যুক্তিবিদ মিলের এ মতবাদকে আরোহের কূটাভাস বলা হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশ করেছে। কেননা এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। অনুমানের একটি পদ্ধতি হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কতকগুলো ধাপ বা স্তর অতিক্রম করেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আরোহ অনুমানের স্তরসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- ১ নিরীক্ষণ: নিরীক্ষণের সাহায্যে আরোহের আশ্রয়বাক্যের বাস্তব উপাদান সংগ্রহ করা হয়। এটি আরোহের প্রথম স্তর। ২. সংজ্ঞা: যে ঘটনা বা বিষয়কে আমরা নিরীক্ষণ করতে চাই, সেই ঘটনা সম্পর্কে আমাদের প্রথমেই একটা সংজ্ঞা নির্ধারণ করতে হয়। ৩. বিশ্লেষণ: বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ-সরলভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এ বিশ্লেষণের মাধ্যমেই প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয় নির্ধারণ করা হয়। ৪. অপনয়ন: অপনয়নের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্য থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া হয়। আর প্রয়োজনীয় অংশ রেখে দেওয়া হয়। ৫. প্রকল্প গঠন: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে আমরা যে প্রাথমিক আনুমানিক ধারণা করি সেটাই হলো প্রকল্প। এটি আরোহের একটি গুরুত্বপূর্ণ স্তর। ৬. পরীক্ষামূলক সমর্থন: পরীক্ষামূলক সমর্থনের অর্থ হলো যাচাইকরণ। অর্থাৎ এ স্তরে আরোহের সিদ্ধান্তটি যাচাই করা হয়। ৭. সিদ্ধান্ত প্রতিষ্ঠা: পরীক্ষামূলক সমর্থনের মাধ্যমে যদি সার্বিক বাক্যটি প্রমাণিত হয়, তবে তা যথার্থ সিদ্ধান্তের মর্যাদা লাভকরে। সিদ্ধান্ত এসে আরোহের স্তরগুলো পূর্ণতা পায়। পরিশেষে বলা যায়, নিরীক্ষণ থেকে শুরু করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা পর্যন্ত আরোহের স্তরগুলো বিভিন্ন রকম কর্মকাণ্ড সম্পাদন করে। তাই আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে সবস্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এ আগুন দ্বারা নির্দেশিত বিষয়টি হলো কারণ। কেননা আগুনই হচ্ছে ধোঁয়ার কারণ। কারণের গুণগত বৈশিষ্ট্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। এরা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হতে পারে না। ২. কারণ হলো কোনো বিশেষ কালের ঘটনা। কাল প্রবাহমান, কালের গতিতে প্রকৃতির নিয়ম পরিবর্তিত হচ্ছে। এরূপ অবস্থায় কার্য কোনো নতুন ঘটনা নয়। কার্য হচ্ছে কারণের পরিবর্তিত অবস্থা। ৩. কারণ কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা। প্রকৃতিতে কোনো ঘটনা ঘটলে এবং তা আমাদের জানার প্রয়োজন হলে আমরা তার অবস্থানের দিকে লক্ষ করি। তাকে কোনো স্থান বা দেশের নিরিখে ব্যাখ্যা করি। সুতরাং কার্য উৎপাদনের জন্য কারণ সবসময় একটা নির্দিষ্ট স্থানে ঘটে। ৪. কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। কারণ সবসময় আগে আসে, কার্য পরে। কখনো এর ব্যতিক্রম দেখা যায় না। যদি কখনো এর পরিবর্তন ঘটে তবে তাকে পরিবর্তনীয়। পূর্ববর্তী ঘটনা বলে। ৫. কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যুক্তিবিদ মিলের মতে, নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই তাকে কারণ বলা চলে না। কারণ হতে হলে তাকে শর্তহীন হতে হবে। যেমন- দিন সবসময় রাতের আগে আসে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প অনুসারে যে কার্যকারণের কথা বলা হয়েছে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেকোনো ঘটনাকে ইচ্ছামতো কারণ বলতে পারি না। যার মধ্যে এসব বৈশিষ্ট্য বিদ্যমান, সেটাই কারণ বলে বিবেচিত হয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।