দৃষ্টান্ত-১ এ যে সংমিশ্রণের উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণের উল্লেখ রয়েছে। কারণ এখানে কয়েকটি ভিন্ন কার্য উৎপন্ন হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যক, সম্পর্ক বিদ্যমান। আর প্রতি ক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপন্ন করে। কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হয় না। কিন্তু অনেক সময় দেখা যায়, একাধিক কারণ মেনে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। যখন একাধিক কারণ মিলে একসাথে একটি মিশ্রকার্য সংঘটিত করে এবং ওই কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে এক সাথে প্রকাশিত হয় তখন মিশ্রকার্যকে কার্যসংমিশ্রণ বলে। কার্যসংমিশ্রণ দুই প্রকার। এর মধ্যে একটি হলো- ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ যখন একাধিক কারণ একসাথে মিলিত হয়ে। কাজ করার ফলে একটি মিশ্রকার্য উৎপন্ন হয় এবং ওই মিশ্রকার্যটি যদি কারণগুলো থেকে ভিন্নজাতীয় হয় তাহলে ওই কার্যসংমিশ্রণকে ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ. দেখানো হয়েছে, অক্সিজেন + হাইড্রোজেন = পানি। এখানে কারণগুলো মিলিতভাবে ভিন্নজাতীয় একটি কার্যসংমিশ্রণ উৎপন্ন করেছে। তাই উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ যে সংমিশ্রণের উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর