শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট ১ এর আরোহের ভিত্তির কোন নীতি ব্যক্ত হয়েছে তা বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ব্যক্ত হয়েছে। নিচে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি বিশ্লেষণ করা হলো- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। তাই এককথায় এর সংজ্ঞা দেওয়া যায় না । যুক্তিবিদদের মতে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকৃতি হচ্ছে প্রকৃতি নিয়মের উপাসক, প্রকৃতির রাজ্যে সর্বত্র একই রূপ বিরাজ করে, প্রকৃতি ইতিহাসের অনুসারী ইত্যাদি। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতি একই অবস্থায় সবসময় একই আচরণ করবে। অনেক সময় এ নীতিকে নঞর্থকভাবে প্রকাশ করা হয়। কিন্তু এটিও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির শৃঙ্খলাকে প্রকাশ করে। যেমন- প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না ইত্যাদি। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। উদ্দীপকে দৃশ্যপট-১ এ অনিক পাপনকে বললো, “এ বছরের মতো আগামী বছরও যদি একই আবহাওয়া থাকে তাহলে আগামী বছরও প্রচুর শীত পড়বে।” অনিক এর দ্বারা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কথাই ব্যক্ত করেছেন। অর্থাৎ যে কারণ ও অবস্থায় এ বছর শীত পড়েছে, ঠিক একই কারণ ও অবস্থায় পরের বছরও শীত পড়বে। আর আবহাওয়া ও শীত হলো প্রকৃতির একটি অংশ। তাই একই আবহাওয়া ও প্রচুর শীত পড়ার সিদ্ধান্তে উপনীত হওয়ার ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আলোচনা শেষে বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতি সব সময় একই আচরণ করবে। এখানে ব্যতিক্রমের কোনো সুযোগ নেই।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যপট ১ এর আরোহের ভিত্তির কোন নীতি ব্যক্ত হয়েছে তা বিশ্লেষণ করো।

উদ্দীপক

দৃশ্যপট-১: অনিক পাপনকে বললো, “এ বছরের মতো আগামী বছরও যদি একই আবহাওয়া তাকে তাহলে আগামী বছরও প্রচুর শীত পড়বে।” দৃশ্যপট-২: প্রভাত বাসে ওঠার সঙ্গে সঙ্গেই বাসটা খাদে পড়ল। . সুতরাং বাসটি খাদে পড়ার কারণ প্রভাত।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

আরোহের ভিত্তি দুই প্রকার। যথা— আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি।

উত্তর

আরোহের কূটাভাস (Paradox of Induction) হচ্ছে আরোহের আপাত অসঙ্গত মতবাদ। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন । তিনি বলেন, প্রতিটি অরোহের ক্ষেত্রে এ নীতিটি অবশ্য স্বীকার্য। এ নীতি ছাড়া কোনো প্রকার আরোহ অনুমানই সম্ভব নয়। অবার এ নীতির উৎস সম্পর্কে মিল বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে যে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করি তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পেয়ে থাকি । অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত জ্ঞানের উৎস। বস্তুত এ দিকটিতে বৈজ্ঞানিক অনুমানের আদর্শকে অস্বীকার করা হয়েছে। তাই বাহ্যিক অসঙ্গত এ মতবাদটিকে আরোহের কূটাভাস বলা হয়।

উত্তর

দৃশ্যপট-২ এ কার্যকারণ সংক্রান্ত কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কার্যকারণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো পরবর্তী ঘটনার কারণ মনে করাকে কাকতালীয় অনুপপত্তি বলে। যেমন— আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। যুক্তিটি অবৈধ। কেননা এতে কার্যকারণ সম্পর্কবিহীন পূর্ববর্তী ঘটনা ধূমকেতুর আবির্ভাবকে পরবর্তী ঘটনা রাজার মৃত্যুর কারণ বলে মনে করা হয়েছে। ফলে যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটছে। উদ্দীপকে দৃশ্যপট-২ এ বাসটি খাদে পড়ার কারণ হিসেবে প্রভাতের বাসে ওঠাকে দায়ী করা হয়েছে যা একটি অযৌক্তিক কারণ। কেননা, প্রভাতের বাসে ওঠাকে কারণ হিসেবে গ্রহণ করলে তা হবে কাল্পনিক ও অযৌক্তিক। গুণগত দিক থেকে কারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ও অব্যবহিত অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনার কথা বলা হয়েছে। কিন্তু দৃশ্যপট-২ এ তা লঙ্ঘন করা হয়েছে। তাই গুণগত দিক থেকে কারণটি যথার্থ নয় এবং এটি কাকতালীয় অনুপপত্তিকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ব্যক্ত হয়েছে। নিচে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি বিশ্লেষণ করা হলো- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। তাই এককথায় এর সংজ্ঞা দেওয়া যায় না । যুক্তিবিদদের মতে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকৃতি হচ্ছে প্রকৃতি নিয়মের উপাসক, প্রকৃতির রাজ্যে সর্বত্র একই রূপ বিরাজ করে, প্রকৃতি ইতিহাসের অনুসারী ইত্যাদি। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতি একই অবস্থায় সবসময় একই আচরণ করবে। অনেক সময় এ নীতিকে নঞর্থকভাবে প্রকাশ করা হয়। কিন্তু এটিও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির শৃঙ্খলাকে প্রকাশ করে। যেমন- প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না ইত্যাদি। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। উদ্দীপকে দৃশ্যপট-১ এ অনিক পাপনকে বললো, “এ বছরের মতো আগামী বছরও যদি একই আবহাওয়া থাকে তাহলে আগামী বছরও প্রচুর শীত পড়বে।” অনিক এর দ্বারা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কথাই ব্যক্ত করেছেন। অর্থাৎ যে কারণ ও অবস্থায় এ বছর শীত পড়েছে, ঠিক একই কারণ ও অবস্থায় পরের বছরও শীত পড়বে। আর আবহাওয়া ও শীত হলো প্রকৃতির একটি অংশ। তাই একই আবহাওয়া ও প্রচুর শীত পড়ার সিদ্ধান্তে উপনীত হওয়ার ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আলোচনা শেষে বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতি সব সময় একই আচরণ করবে। এখানে ব্যতিক্রমের কোনো সুযোগ নেই।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।