দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সংক্রান্ত কোন মতবাদের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সংক্রান্ত বহুকারণ সমন্বয়বাদ নামক মতবাদের ইঙ্গিত রয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে । অর্থাৎ, বহুকারণ সমন্বয় হলো কতকগুলো কারণের সমষ্টি, যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। যেমন— x, y এবং z তিনটি পৃথক কারণ। এদের কোনোটি p নামক কার্য উৎপন্ন করতে পারে না। কিন্তু যখন x, y এবং z একত্রে কাজ করে তখন P নামক কার্যটি উৎপন্ন হয়। এক্ষেত্রে xyz এই তিনটি কারণ একত্রে কাজ করার বিষয়টিকে বহুকারণ সমন্বয় বলে। ' উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ 'মোমো সস' তৈরির উপাদান হিসেবে শুকনা মরিচ গুড়া, রসুন কুচি, সরিষা তেল ও চিনির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব উপাদানের সমন্বয়ে বা একত্রে 'মোমো সস' তৈরি করা যায়। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বহুকারণ সমন্বয় মতবাদটি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সংক্রান্ত কোন মতবাদের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্…
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর