উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কী একটি গ্রহণযোগ্য মতবাদ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা বহুকারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদে কোনো কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু কারণের মতো কার্যকেও যদি একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে বহুকারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। কার্যকারণ নিয়মানুযায়ী, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর প্রতিটিক্ষেত্রেই একটি কারণ একটিই কার্য ঘটায়। তাই কার্যের কারণ মূলত একটিই। কার্যকারণের এই নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। কেননা, কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা । আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি মাত্র ঘটনা থাকে। তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয়। বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয়। যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। আলোচনা শেষে বলা যায়, বহুকারণবাদের বিভিন্ন রকম ত্রুটি রয়েছে। এরূপ ত্রুটির কারণে বহুকারণ মতবাদটি গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কী একটি গ্রহণযোগ্য মতবাদ? বিশ্লেষণ করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর