উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম আরোহের ভিত্তির কোন কোন দিক নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম আরোহের বস্তুগত ভিত্তির নিরীক্ষণ ও পরীক্ষণ দিককে নির্দেশ করে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় নজরুল রাস্তার পার্শ্বে একটি মৃত দেহ পরে থাকতে দেখে। মৃতদেহটির গলায় কালো দাগ দেখে সে বল, হয়ত খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। অর্থাৎ সে উদ্দেশ্যমূলকভাবে প্রত্যক্ষণ করে তার এ কথাটি বলা আরোহের বস্তুগত ভিত্তির নিরীক্ষণের দৃষ্টান্ত। কারণ বিভিন্ন ঘটনাবলির উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। এটি প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। এ কারণে বলা হয়, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বস্তু বা ঘটনাকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ । যার দৃষ্টান্ত উদ্দীপকে নজরুলের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়। অন্যদিকে, উদ্দীপকে একই ঘটনার কারণ হিসেবে পোস্টমর্টেমে উল্লেখ করা হয় যে, মৃত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা জানি কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে কৃত্রিম পরিবেশে মৃত দেহের পোস্টমর্টেম করা হয়। তাই পোস্টমর্টেম হলো আরোহের ভিত্তির পরীক্ষণের দৃষ্টান্ত। কারণ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলি কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষ করার নামই হলো পরীক্ষণ। এক্ষেত্রে ঘটনা ও পরিবেশ উভয়ই কৃত্রিম। পরিশেষে বলা যায়, আরোহের বস্তুগত ভিত্তির দুটি প্রকরণ হলো নিরীক্ষণ ও পরীক্ষণ। যা উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম দৃষ্টান্তের মাধ্যমে প্রতীয়মান হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম আরোহের ভিত্তির কোন কোন দিক…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর