দৃশ্যপট ২' এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-২ এ কার্যকারণ সংক্রান্ত কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কার্যকারণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো পরবর্তী ঘটনার কারণ মনে করাকে কাকতালীয় অনুপপত্তি বলে। যেমন— আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। যুক্তিটি অবৈধ। কেননা এতে কার্যকারণ সম্পর্কবিহীন পূর্ববর্তী ঘটনা ধূমকেতুর আবির্ভাবকে পরবর্তী ঘটনা রাজার মৃত্যুর কারণ বলে মনে করা হয়েছে। ফলে যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি ঘটছে। উদ্দীপকে দৃশ্যপট-২ এ বাসটি খাদে পড়ার কারণ হিসেবে প্রভাতের বাসে ওঠাকে দায়ী করা হয়েছে যা একটি অযৌক্তিক কারণ। কেননা, প্রভাতের বাসে ওঠাকে কারণ হিসেবে গ্রহণ করলে তা হবে কাল্পনিক ও অযৌক্তিক। গুণগত দিক থেকে কারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ও অব্যবহিত অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনার কথা বলা হয়েছে। কিন্তু দৃশ্যপট-২ এ তা লঙ্ঘন করা হয়েছে। তাই গুণগত দিক থেকে কারণটি যথার্থ নয় এবং এটি কাকতালীয় অনুপপত্তিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট ২' এ কার্যকারণ সংক্রান্ত কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর