শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগত দিক থেকে মূল্যায়ন করো।
উত্তর: শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগত দিক তথা কার্যকারণ নীতির ক্ষেত্রে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে মূল্যায়ন করা যায়। কোনো কার্য ঘটানোর জন্য যে সব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হয় কারণ। এ সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে। এ ঘটনাগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে এক একটি শর্ত বলে । আবশ্যিকতা ও পর্যাপ্ততার দৃষ্টিকোণ থেকে শর্তকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও পর্যাপ্ত আবশ্যিক শর্ত। যদি দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এমন হয় যে, প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলা হয়। যেমন- ভেজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয়। এ ঘটনা থেকে বোঝা যায় যে, ভেজা কাঠে আগুন না জ্বালালে ধোঁয়া হয় না এবং ভেজা কাঠে আগুন জ্বালালেই ধোঁয়া হয় । এর থেকে বলা যায়, ভেজা কাঠে আগুন জ্বলানোই ধোঁয়া সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত। উদ্দীপকে শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের দ্বারাও পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কার্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনা শেষে বলা যায়, কারণ বলতে আমরা যদি কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং কার্যকে কারণের অপরিবর্তনীয় অনুবর্তী ঘটনা ধরি, তাহলে পর্যাপ্ত আবশ্যিক শর্তকেই কারণ হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ, শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগতভাবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে মূল্যায়ন যোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগত দিক থেকে মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর