উদ্দীপকে লাশ দেখে বিভিন্ন জনের মন্তব্য কার্যকারণের কোন বিষয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে লাশ দেখে বিভিন্ন জনের মন্তব্য কার্যকারণের বহুকারণবাদ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের বর্ণিত ঘটনায় একটি মৃত দেহকে দেখে নজরুল বলে, হয়ত খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। মাসুদ বলে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে । শামীম বলে, আত্মহত্যা করেছে। এভাবে উদ্দীপকে মৃত্যুর বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয় । তাই উদ্দীপকের ঘটনাটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তাই কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে । অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বহু।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে লাশ দেখে বিভিন্ন জনের মন্তব্য কার্যকারণের কোন বিষয়? ব্যাখ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর