দৃশ্যকল্প-২ এর গ্রহণযোগ্যতা কার্যকারণের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। বহুকারণবাদ কতটুকু গ্রহণযোগ্য কার্যকারণের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয়, একই কার্যের বিভিন্ন কারণ আছে। যদি কারণের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হতো তাহলে. বহুকারণবাদ যথার্থ থাকত না। ২. বহুকারণবাদ যে যথার্থ নয় তা আরেকটা বিষয় লক্ষ করলে তা বোঝা যায়। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয় এবং বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে বিভিন্ন কারণ একটা কারণে পরিণত হয় ফলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। ৩. বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটা। কিন্তু বহুকারণবাদ অনুসারে কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়। তখন কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। ৪. কার্যকারণ নিয়ম অনুযায়ী একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য হয় তবে কার্যকারণ নিয়ম মিথ্যা বলে প্রমাণিত হবে। ৫. কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কার্যকে বিশ্লেষণ করলে দেখা যায়, ভিন্ন ভিন্ন কারণ থেকে প্রাপ্ত কার্যের প্রকৃতিও ভিন্ন হয়। যেমন- মৃত্যুর কারণ হিসেবে সর্পদংশন, ম্যালেরিয়ার আক্রমণে মৃত্যুর প্রকৃতি একরূপ নয়। সূর্যের আলো এবং মোমবাতির আলো এক জিনিস নয়। পরিশেষে বলা যায়, বহুকারণবাদ একটি গ্রহণযোগ্য মতবাদ নয়। একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। একটি কার্যের মাত্র একটি কারণ থাকরে। এটা আসলে আমাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের একটি নিদর্শন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর গ্রহণযোগ্যতা কার্যকারণের আলোকে বিশ্লেষণ কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর