ঘটনা-১ এর অনুমানটির স্তরসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশ করেছে। কেননা এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। অনুমানের একটি পদ্ধতি হলো আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কতকগুলো ধাপ বা স্তর অতিক্রম করেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আরোহ অনুমানের স্তরসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- ১ নিরীক্ষণ: নিরীক্ষণের সাহায্যে আরোহের আশ্রয়বাক্যের বাস্তব উপাদান সংগ্রহ করা হয়। এটি আরোহের প্রথম স্তর। ২. সংজ্ঞা: যে ঘটনা বা বিষয়কে আমরা নিরীক্ষণ করতে চাই, সেই ঘটনা সম্পর্কে আমাদের প্রথমেই একটা সংজ্ঞা নির্ধারণ করতে হয়। ৩. বিশ্লেষণ: বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন জটিল ঘটনাকে সহজ-সরলভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এ বিশ্লেষণের মাধ্যমেই প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয় নির্ধারণ করা হয়। ৪. অপনয়ন: অপনয়নের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্য থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া হয়। আর প্রয়োজনীয় অংশ রেখে দেওয়া হয়। ৫. প্রকল্প গঠন: কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে আমরা যে প্রাথমিক আনুমানিক ধারণা করি সেটাই হলো প্রকল্প। এটি আরোহের একটি গুরুত্বপূর্ণ স্তর। ৬. পরীক্ষামূলক সমর্থন: পরীক্ষামূলক সমর্থনের অর্থ হলো যাচাইকরণ। অর্থাৎ এ স্তরে আরোহের সিদ্ধান্তটি যাচাই করা হয়। ৭. সিদ্ধান্ত প্রতিষ্ঠা: পরীক্ষামূলক সমর্থনের মাধ্যমে যদি সার্বিক বাক্যটি প্রমাণিত হয়, তবে তা যথার্থ সিদ্ধান্তের মর্যাদা লাভকরে। সিদ্ধান্ত এসে আরোহের স্তরগুলো পূর্ণতা পায়। পরিশেষে বলা যায়, নিরীক্ষণ থেকে শুরু করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা পর্যন্ত আরোহের স্তরগুলো বিভিন্ন রকম কর্মকাণ্ড সম্পাদন করে। তাই আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে সবস্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ এর অনুমানটির স্তরসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর