দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে। কার্যকারণ নিয়ম অনুসারে কারণই কার্যকে উৎপন্ন করে। কিন্তু অনেক সময় দেখা যায়, একাধিক কার্য একসাথে সমন্বিত হয়ে একটি কার্য উৎপন্ন করে। এভাবে একাধিক কারণ একসাথে হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে এবং কারণগুলো পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেটাকে কার্যসংমিশ্রণ বলে। এ কার্যসংমিশ্রণ কখনো সমজাতীয় আবার কখনো ভিন্ন জাতীয় হতে পারে। যদি একাধিক কারণ একসাথে কাজ করে এমন একটি মিশ্রিত কার্য উৎপন্ন করে, যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমজাতীয় হয় তাহলে এ কার্যসংমিশ্রণকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ কতকগুলো রংয়ের গোলাপ একসাথে মিলিত হয়ে একটি গোলাপ ফুলের বাগানে পরিণত হয়েছে। এখানে গোলাপ ফুলের বাগান কার্যসংমিশ্রণ এবং এটি সমজাতীয় কার্যসংমিশ্রণ। কেননা এতে মিশ্রিত কার্যটি স্বতন্ত্র কার্যগুলোর অনুরূপ। ভিন্ন ভিন্ন রঙের গোলাপ-এর সংমিশ্রণে উৎপন্ন মিশ্রকার্যটি একই জাতীয়। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্যসংমিশ্রণের নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর