শেয়ারFacebookWhatsApp

কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। অর্থাৎ কারণ হলো অগ্রগামী ঘটনা এবং কার্য হলো অনুগামী ঘটনা। কোনো একটি ঘটনা ঘটলে এর পিছনে কোনো কারণ থাকবে না এটা হতে পারে না। কোনো কার্য ঘটানোর জন্য আগে একটি কারণ থাকা বাধ্যতামূলক! যেমন- বাস দুর্ঘটনায় একটা লোকের পা ভেঙে গেল। এখানে বাস দুর্ঘটনাকে কারণ বলি কেননা ঘটনাটি আগে ঘটে। আর পা ভাঙাকে আমরা কার্য বলি কেননা ঘটনাটি পরে ঘটে। অর্থাৎ বাস দুর্ঘটনা পূর্ববর্তী ঘটনা এবং পা ভাঙা পরবর্তী ঘটনা। এজন্যই কারণকে কার্যের পূর্ববর্তী ঘটনা বলা হয়।

উত্তর: 'কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা'- ব্যাখ্যা কর।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্প…

উদ্দীপক

জাহিদ বলল, 'একটি লোক বিষপান করার পর মৃত্যুবরণ করল। সুতরাং বিষপানই মৃত্যুর কারণ।' জাহিদের কথা শুনে জালাল বলল, 'আকাশে ধূমকেতু উদয়ের পর রাজা মারা গেল। সুতরাং ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ।' জালালের কথা শুনে সামাদ বলল, 'দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ।

Jessore · 2023

উত্তর

যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের বহুকারণ রয়েছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে।

উত্তর

'কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা'- ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের সামাদের বক্তব্যে একটি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। আর কারণ থাকে কার্যের আগে এবং কার্য থাকে কারণের পরে। কারণ হলো কার্যের পূর্ববর্তী, অপরিবর্তনীয়,শর্তনিরপেক্ষ এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কোনো ঘটনার কারণ তার কার্যের সাথে এমনভাবে যুক্ত থাকে যে, কারণটি ঘটলে কার্যটি ঘটে এবং কারণটি না ঘটলে কার্যটি ঘটে না। তাই কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু অনেক সময় দেখা যায় যে, দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয়। যখন দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয় তখন সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে।তেমনি উদ্দীপকের সামাদ তার বক্তব্যে দিন ও রাত দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সামাদের বক্তব্যে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে অনুপপত্তির পার্থক্য বিদ্যমান। কেননা জাহিদের বক্তব্য সঠিক কিন্তু জালালের বক্তব্য অনুপপত্তিযুক্ত।নিচে এদের বক্তব্যের পার্থক্য ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। প্রতিটি কার্যের কারণ অপরিহার্যভাবে তার কার্যটিকে উৎপন্ন করে। উদ্দীপকের জাহিদ তার বক্তব্যে বিষপানকে একটি লোকের মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। বিষপান ও মৃত্যুর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাই উদ্দীপকের জাহিদের বক্তব্যে কার্যকারণের দিক থেকে কোনো অনুপপত্তি ঘটেনি।অপরদিকে, উদ্দীপকের জালাল যে বক্তব্য প্রদান করেছে সেখানে অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে কার্যকারণ নিয়মের অপপ্রয়োগ ঘটেছে। কার্যকারণ-নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। যখন কারণটি ঘটে তখন কার্যটি ঘটে; আবার যখন কারণটি ঘটে না তখন কার্যটি ঘটে না। অর্থাৎ, কারণ ছাড়া কার্য হয় না। কিন্তু অনেক সময় কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের জালাল ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। প্রকৃতপক্ষে ধূমকেতুর উদয় ও রাজার মৃত্যুর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই বলা যায় যে, এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 1st PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।