শেয়ারFacebookWhatsApp

কারণ ও শর্ত এক নয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: কারণ এবং শর্ত এক নয়। কারণের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, কারণ হলো অনেকগুলো শর্তের সমষ্টি। কারণের মধ্যে সদর্থক এবং নঞর্থক উভয় প্রকার শর্ত থাকে। তাই শর্ত হলো কারণের অংশ আর কারণ হলো সমগ্র। এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে সমগ্র এবং অংশের মধ্যকার সম্পর্কের অনুরূপ। যুক্তিবিদ মিলের মতে, "কারণ হলো সদর্থক এবং নঞর্থক শর্তসমূহের সমন্বয়ে গঠিত একটি সমষ্টি।" তাই কারণ এবং শর্ত এক নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ ও শর্ত এক নয় কেন? ব্যাখ্যা কর।

Chittagong · 2023

উত্তর

যেসব বিষয় বা যার ওপর নির্ভর করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয় তাকে আরোহের ভিত্তি বলে।

উত্তর

কারণ এবং শর্ত এক নয়। কারণের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, কারণ হলো অনেকগুলো শর্তের সমষ্টি। কারণের মধ্যে সদর্থক এবং নঞর্থক উভয় প্রকার শর্ত থাকে। তাই শর্ত হলো কারণের অংশ আর কারণ হলো সমগ্র। এদের মধ্যকার সম্পর্ক হচ্ছে সমগ্র এবং অংশের মধ্যকার সম্পর্কের অনুরূপ। যুক্তিবিদ মিলের মতে, "কারণ হলো সদর্থক এবং নঞর্থক শর্তসমূহের সমন্বয়ে গঠিত একটি সমষ্টি।" তাই কারণ এবং শর্ত এক নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর প্রশ্নবোধক স্থানে (?) আরোহের আকারগত ভিত্তির প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যেসব বিষয়ের ওপর ভিত্তি করে আরোহ অনুমানের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে। আরোহের আকারগত ভিত্তির দুটি দিক আছে। যথা- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। উভয় নীতিই আরোহের মৌলিক নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা প্রদান করা যায় না। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে বলা হয় যে, প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করে। প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। প্রকৃতি তাই সর্বত্র নিয়ম দ্বারা পরিচালিত। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। আর কারণ থাকে আগে এবং কার্য থাকে। কারণের পরে। জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ বসন্তে কোকিল ডাকে, শীতের আগমনে শীত পড়ে, গ্রীষ্মকালে গরম পড়ে, আকাশে মেঘ হলে বৃষ্টি হয়, আগুনে হাত দিলে হাত পুড়ে, পানি ঠান্ডা করলে বরফ হয় ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়েছ যা প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়মের সাথে যুক্ত। অর্থাৎ, দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম নির্দেশিত হয়েছে যেগুলো মিলিতভাবে আরোহের আকারগত ভিত্তি। তাই দৃশ্যকল্প-১ এর প্রশ্নবোধক স্থানে (?) আরোহের আকারগত ভিত্তির প্রতিফলন ঘটেছে।'

উত্তর

দৃশ্যকল্প-২ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। আর কারণ থাকে কার্যের পূর্বে এবং কার্য থাকে কারণের পরে। এভাবে কারণ ও কার্য আবশ্যিক সম্পর্কে সম্পর্কযুক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কার্যকারণ সম্পর্কবিহীন পরপর দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন পরপর দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন কার্যকারণ সংক্রান্ত সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। কার্যকারণ সংক্রান্ত সিদ্ধান্তের এই ত্রুটিকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ অনুভা ট্রেন মিস করার কারণ হিসেবে কালো বিড়াল দেখাকে চিহ্নিত করেছে। কিন্তু কালো বিড়াল দেখা ও ট্রেন মিস করার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। অর্থাৎ, এখানে কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে অভিহিত করা হয়েছে। তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। এই কারণে 'দৃশ্যকল্প-২' এ নির্দেশিত যুক্তিটি বৈধ নয়।
HSCLogic 1st PaperChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।