উদ্দীপকে কারণ সম্পর্কে যে মতবাদ প্রকাশ পেয়েছে তা হলো বহুকারণবাদ।নিচে তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি একটি কার্য সংঘটিত হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। এই মতবাদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বহুকারণবাদ। বহুকারণবাদ অনুযায়ী একই কার্য বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যেমন- মৃত্যু একটি কার্য। আর 'মৃত্যু' নামক কার্যটি দুর্ঘটনা, বিষপান, গুলিবিদ্ধ হওয়া, বার্ধক্য, রোগে ভোগা প্রভৃতি কারণ দ্বারা সংঘটিত হতে পারে । উদ্দীপকে বর্ণিত ছকে, ক্ষুধা নিবারণের কারণ হিসেবে ভাত খাওয়া, রুটি খাওয়া, বিরিয়ানি খাওয়া ও পোলাও খাওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। এভাবে দেখানো হয়েছে যে, একই কার্য বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। এভাবে কোনো কাজের জন্য একাধিক কারণ।তাই বলা যায় উদ্দীপকে কারণ সম্পর্কে বহুকারণবাদ মতবাদটি প্রকাশ পায় ।