দৃশ্যকল্প-২ এর মাধ্যমে পাঠ্যবইয়ের কার্য সংমিশ্রণ ইঙ্গিত রয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কার্য সংমিশ্রণে একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা হয় উদ্দীপকেও ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। অর্থাৎ, প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট কারণ রয়েছে। আর কার্যের ক্ষেত্রে যখন একাধিক কারণ সমন্বিতভাবে কোনো কার্য সংঘঠিত করে তখন মিশ্র কার্যের সৃষ্টি হয়। এভাবে যখন অনেকগুলো কারণ মিলে কোনো কার্য সংঘঠিত করে এবং ঐ কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন তাকে কার্য সংমিশ্রণ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২- এর ৬০ ওয়াট, ৪০ ওয়ার্ট এবং ৮০ ওয়াট মিলে মোট ১৮০ ওয়াট আলো উৎপন্ন করেছে বলে উপস্থাপন করা হয়েছে। এখানে ৩ প্রকার আলো মিলে ১৮০ ওয়াট আলো কার্য হিসেবে উৎপন্ন করেছে। অর্থাৎ, এখানে অনেকগুলো কারণ মিলিতভাবে একটি মিশ্রকার্য উৎপন্ন করেছে। তাই বলা যায় উদ্দীপকের ছক-২ এর মাধ্যমে কার্য সংমিশ্রণ নির্দেশিত হয়েছে।