শেয়ারFacebookWhatsApp

কারণ কী?

উত্তর: কারণ হলো কার্যের অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষে পূর্ববর্তী ঘটনা ও ঘটনাবলীর সমষ্টি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ কী?

Dhaka · 2022

উত্তর

কারণ হলো কার্যের অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষে পূর্ববর্তী ঘটনা ও ঘটনাবলীর সমষ্টি।

উত্তর

কারণ ও শর্ত এক নয় কেননা কারণ হলো কোনো ঘটনার পূর্ববর্তী অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষ ঘটনা বা ঘটনাবলীর সমষ্টি। অর্থাৎ কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। অর্থাৎ, সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ।অন্যদিকে কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের প্রত্যেকটি অংশই হলো এক একটি শর্ত । সুতরাং কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। তাই বলা যায় কারণ ও শর্ত এক নয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের বহুকারণবাদের মিল রয়েছে। বহুকারণবাদে একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা হয় তেমনি উদ্দীপকের ঘটনাটি সেভাবেই উপস্থাপন করা হয়েছে।কার্যকরণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত করে। প্রতিটি ক্ষেত্রেই কার্যের কেবল একটি কারণ থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্যের একাধিক কারণও থাকতে পারে। এভাবে যখন কোনো কার্যের একাধিক কারণ থাকে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর কোনো কার্যের বহুকারণ সংক্রান্ত এই মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণ থাকে।তেমনি উদ্দীপকের ঘটনাটিতে 'তাপ' নামক কার্যের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে 'তাপ' নামক কার্যের বিভিন্ন কারণ আছে বলে দেখানো হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বহুকারণবাদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে যে মতবাদের কথা বলা হয়েছে তা হলো বহু কারণবাদ মতবাদ। বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে বহু কারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য মতবাদ নয়। নিচে আমার মতামত দেওয়া হল।উদ্দীপকের 'তাপ' উৎপাদনের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ ইত্যাদি দেখানো হয়েছে। অর্থাৎ তাপ উৎপাদন কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কারণ যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলা হয়। বিভিন্ন দিক বিচার করলে দেখা যায় যে, বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কার্যকরণ নিয়ম একটি প্রতিষ্ঠিত স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত এবং প্রতিটি কার্যের একটি নির্দিষ্ট কারণ রয়েছে। তাই কার্যকরণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কারণের মতো, কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদের একই কার্যের বিভিন্ন ধরণকে একই কার্য বলে মনে করা হয়। তাই কারণের মতো কার্যকেও যদি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয় তাহলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। এছাড়া কারণের সার্বিকীকরণ করলেও বহুকারণবাদ মিথ্যা প্রমানিত হয়। কেননা বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। অর্থাৎ, এখানে কারণের সার্বিকীকরণ করা হয় না কিন্তু কার্যের সার্বিকীকরণ করা হয়। বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়।তাই বলা যায় কার্যকরণ নিয়মসহ বিভিন্ন দিক বিবেচনা করলে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।
HSCLogic 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।