শেয়ারFacebookWhatsApp

কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ'- ব্যাখ্যা করো।

উত্তর: শুধু কারণের উপস্থিতিতেই কার্য ঘটে, এজন্য কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ। জগতের প্রত্যেকটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে বাঁধা। বিনা কারণে কোনো কার্য ঘটে না। কোনো কারণ থেকে যে কার্য ঘটে, একই অবস্থায় অন্য ঐ কারণ থেকে একই কার্য ঘটে। অর্থাৎ, কারণ না থাকলে কার্য হয় না। একটির উপস্থিতিতে অন্যটিও উপস্থিত হয়। তাই বলা যায় পারস্পরিক নির্ভরশীলতার কারণে কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: স্নেহা তার বান্ধবী শ্রেয়াকে বললো, প্রতিদিন মানুষ কোনো না কোনো কারণে মারা যায়। কেউ আগুনে পুড়ে, কেউ দুর্ঘটনায়, কেউ বিষপানে, কেউ ট্রলার ডুবে। শ্রেয়া বললো, আমরা মৃত্যু নামক কাজটি বিশ্লেষণ করলেও এসব কারণ পাব।দৃশ্যকল্প-২: গত বছর যে রকম আবহাওয়া ছিল এ বছরও তেমনটি দেখা যাচ্ছে। কখনও ঝলমলে সুন্দর আকাশ, আবার কখনও মেঘের ঘনঘটা, কখনও রোদ, কখনও বৃষ্টি আবার ঝড়ের তাণ্ডৰও।

Barisal · 2022

উত্তর

আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে প্রকাশিত হয় তাকে আরোহ অনুমানের ভিত্তি বলে ।

উত্তর

শুধু কারণের উপস্থিতিতেই কার্য ঘটে, এজন্য কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ। জগতের প্রত্যেকটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে বাঁধা। বিনা কারণে কোনো কার্য ঘটে না। কোনো কারণ থেকে যে কার্য ঘটে, একই অবস্থায় অন্য ঐ কারণ থেকে একই কার্য ঘটে। অর্থাৎ, কারণ না থাকলে কার্য হয় না। একটির উপস্থিতিতে অন্যটিও উপস্থিত হয়। তাই বলা যায় পারস্পরিক নির্ভরশীলতার কারণে কার্য ও কারণ দুটি সাপেক্ষ পদ।

উত্তর

দৃশকল্প-২ আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। তাই এককথায় এর সংজ্ঞা দেওয়া যায় না। যুক্তিবিদদের -মতে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রকৃতি হচ্ছে প্রকৃতি নিয়মের উপাসক, প্রকৃতির রাজ্যে সর্বত্র একই রূপ সদর্থক বা নঞর্থকভাবে প্রকাশ করা হয়। কিন্তু এটিও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির শৃঙ্খলাকে প্রকাশ করে। যেমন— প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না ইত্যাদি। মোট কথা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, গত বছর যে রকম আবহাওয়া ছিল এবছরও তেমনটি দেখা যাচ্ছে। কখনও ঝলমলে সুন্দর আকাশ, আবার কখনও মেঘের ঘনঘটা, কখনও রোদ, কখনও বৃষ্টি আবার ঝড়ের তাণ্ডব। যা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা নির্দেশিত আরোহের ভিত্তিটি হলো কার্যকারণ নীতি।নিচে আরোহ ভিত্তিটির স্বরূপ বিশ্লেষণ করা হলো- দৃশ্যকল্প-১ এ এই নীতির বহুকারণবাদ স্বরূপটি নির্দেশ করা হয়েছে। কারণ কার্যের অব্যবহিত, শর্তহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কার্যকারণ নীতি অনুযায়ী, প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। ব্রিটিশ যুক্তিবিদ মিল বলেন, যে ঘটনার শুরু আছে, তার একটি কারণ থাকতে বাধ্য। যেমন— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনসংখ্যা বিস্ফোরণ, ঝড়ের তাণ্ডবলীলা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক অস্থিতিশীলতা সকল ঘটনাই কার্যকারণ সূত্রে আবদ্ধ।বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, স্নেহা তার বান্ধবী শ্রেয়াকে বললো, প্রতিদিন মানুষ কোনো না কোনো কারণে মারা যায়। কেউ আগুনে পুড়ে, কেউ দুর্ঘটনায়, কেউ বিষপানে, কেউ ট্রলার ডুবে। এগুলো মৃত্যু নামক কার্যের কারণ হিসেবে গণ্য। এখানে আগুনে পুড়ে, দুর্ঘটনা; বিষপান ও ট্রলার ডুবি বিভিন্ন সময় মৃত্যু নামক কার্য উৎপন্ন করে যা একটি কার্যের একাধিক কারণকে নির্দেশ করে।তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টি কার্যকারণ নীতির বহুকারণবাদ স্বরূপটির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSCLogic 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।