কারণের গুণগত বৈশিষ্ট্যের আলোকে দৃশ্যকল্প-১'এর অনুপপত্তিটি হলো একটি মাত্র শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি।নিচে তা বিশ্লেষণ করা হলো-কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি। কারণ ও শর্তের মধ্যকার সম্পর্ক হচ্ছে সমগ্র ও অংশের মধ্যকার সম্পর্কের অনুরূপ। একটি শর্ত হলো কারণের একটি অংশ এবং একটি কারণ হলো সবগুলো শর্তের সমষ্টি। কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে কোনো কারণে একটি শর্তকে কারণ হিসেবে মনে করলে একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে। কার্যকারণ নিয়মের অপপ্রয়োগে এ দোষ ঘটতে পারে।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, এইচএসসিতে ভালো ফলাফলই রায়হানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণ। এখানে একটি শর্ত অর্থাৎ এইচএসসিতে ভালো ফলাফলই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একমাত্র কারণহিসেবে নির্দেশ করা হয়েছে। বস্তুত ভালো ফলাফলই রায়হানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একমাত্র শর্ত নয়। বরং এর পেছনে অনেকগুলো সদর্থক শর্ত কাজ করতে পারে। যেমন— ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা, ভালো পরীক্ষা দেওয়া ও পাশ করা।তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যের একটি মাত্র শর্ত এসএসসিতে ভালো ফলাফলকে কারণ হিসেবে গ্রহণ করায় অনুপপত্তি ঘটেছে।