দৃশ্যকল্প-১ দ্বারা নির্দেশিত আরোহের ভিত্তিটি হলো কার্যকারণ নীতি।নিচে আরোহ ভিত্তিটির স্বরূপ বিশ্লেষণ করা হলো- দৃশ্যকল্প-১ এ এই নীতির বহুকারণবাদ স্বরূপটি নির্দেশ করা হয়েছে। কারণ কার্যের অব্যবহিত, শর্তহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কার্যকারণ নীতি অনুযায়ী, প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। ব্রিটিশ যুক্তিবিদ মিল বলেন, যে ঘটনার শুরু আছে, তার একটি কারণ থাকতে বাধ্য। যেমন— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনসংখ্যা বিস্ফোরণ, ঝড়ের তাণ্ডবলীলা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক অস্থিতিশীলতা সকল ঘটনাই কার্যকারণ সূত্রে আবদ্ধ।বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, স্নেহা তার বান্ধবী শ্রেয়াকে বললো, প্রতিদিন মানুষ কোনো না কোনো কারণে মারা যায়। কেউ আগুনে পুড়ে, কেউ দুর্ঘটনায়, কেউ বিষপানে, কেউ ট্রলার ডুবে। এগুলো মৃত্যু নামক কার্যের কারণ হিসেবে গণ্য। এখানে আগুনে পুড়ে, দুর্ঘটনা; বিষপান ও ট্রলার ডুবি বিভিন্ন সময় মৃত্যু নামক কার্য উৎপন্ন করে যা একটি কার্যের একাধিক কারণকে নির্দেশ করে।তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টি কার্যকারণ নীতির বহুকারণবাদ স্বরূপটির সাথে সাদৃশ্যপূর্ণ।