শেয়ারFacebookWhatsApp

আরোহ কী?

উত্তর: যে অনুমানে কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: যুক্তিবিদ্যার স্যার ক্লাসে বললো, প্রত্যেক ঘটনার পূর্ববর্তী ঘটনা থাকে। যেমন- বৃষ্টি হলে মাটি ভিজে।দৃশ্যকল্প-২: প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা পড়ে এবং গ্রীষ্মকালে গরম পড়ে।

Barisal · 2021

উত্তর

যে অনুমানে কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ বলে।

উত্তর

যদি কোনো শর্তের অনুপস্থিতিতে একটি ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে বা বিশেষ শর্তটিকে সেই ঘটনার আবশ্যিক বা অনিবার্য শর্ত বলা হয়। কোনো ঘটনার আবশ্যিক শর্ত হচ্ছে ঐ বিষয়টি যার অনুপস্থিতিতে ঘটনাটি ঘটতে পারে না। অর্থাৎ যখন ঘটনাটি ঘটে তখন আবশ্যিক শর্তটি উপস্থিত থাকে। যেমন— মেঘ ছাড়া বৃষ্টি হয় না। মেঘ অনুপস্থিত থাকলে বৃষ্টিও অনুপস্থিত থাকে। আবার, বৃষ্টি উপস্থিত হলে তার পূর্বে অবশ্যই মেঘ উপস্থিত থাকে। সুতরাং মেঘ হচ্ছে বৃষ্টির আবশ্যিক শর্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নামক ডিভিটির ইঙ্গিত রয়েছে।প্রকৃতির নিয়মানুযায়ী বলা হয়, প্রকৃতি সর্বদা নিয়মের অনুগামী। প্রকৃতি একই অবস্থায় সর্বদা একই আচরণ করে। আরোহ অনুমানে কোনো বিষয় সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় এ নীতিকে অনুসরণ করা হয়। যেমন- “সকল মানুষ হয় মরণশীল' এই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটির বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করতে গেলে প্রকৃতির নিয়মকে বিশ্বাস করতে হবে এবং মনে করতে হবে প্রাণীর নিজস্ব প্রকৃতি অনুযায়ী এবং পারিপার্শ্বিক পরিবেশে যে অবস্থায় মানুষ, গরু, ছাগল, পাখি প্রভৃতির মৃত্যু হয়; সেই একই অবস্থায় অন্যান্য সকল প্রাণীর মৃত্যু হবে। এজন্য আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা' নীতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়।উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা পড়ে এবং গ্রীষ্মকালে গরম পড়ে। এটিই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আরোহ অনুমান এই নীতির ওপর নির্ভরশীল।

উত্তর

দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয় হলো কারণ। নিচে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো—যে ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি নতুন ঘটনা সৃষ্টি হয় তাই কারণ। অর্থাৎ কারণ কোনো বাস্তব ঘটনার কার্যের অব্যবহিত পূর্ববর্তী অবস্থা প্রকাশ করে। তাই বলা হয়, কারণ হলো ঘটনার পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা । এজন্য যুক্তিবিদরা মনে করেন, কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ পদ। যেখানে কোনো ঘটনাকে কারণ বলার অর্থ হলো তাকে একটি কার্যের কারণ হিসেবে বিবেচনা করা। সময়ের দিক থেকে বিচার করলে কারণ আগে আসে এবং কার্য পরে আসে। যেমন; উদ্দীপকে বর্ণিত 'বৃষ্টি হলে মাটি ভিজে। এখানে বৃষ্টি হওয়া হলো | কারণ, আর মাটি ভেজা হলো কার্য। অর্থাৎ বৃষ্টি হয় আগে, আর মাটি ভিজে পরে। যুক্তিবিদরা বলেন, কারণ হবে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর এই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে শর্তনিরপেক্ষ। অর্থাৎ একটি ঘটনার কারণ হওয়ার জন্য তাকে অন্যকোনো শর্তের অধীন হলে চলবে না। এজন্য কারণ হবে শর্তনিরপেক্ষ এবং স্বাধীন । পরিশেষে বলা যায়, জগতে প্রতিটি ঘটনার কারণ আছে। আর কারণের গুণগত দিক বলতে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোকেই বোঝায়।
HSCLogic 1st PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।