কারণ ও শর্ত এক নয় কেন?
উত্তর: কতগুলো শর্তের সমন্বয়ে কারণ সৃষ্টি হওয়ায় কারণ ও শর্ত এক নয়। কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিকে কারণ বলে এবং কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের প্রত্যেকটি অংশ হলো এক একটি শর্ত । কারণ ও শর্ত পরস্পর থেকে ভিন্ন। কেননা কারণ হলো শর্তের সমষ্টি, আর শর্ত হলো কারণের অংশ। পাশাপাশি কারণকে গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকে বিচার করা হয়, কিন্তু শর্তকে গুণগত ও পরিমাণগত দিক থেকে বিচার করা যায় না । এজন্য কারণ ও শর্ত পরস্পর থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কারণ ও শর্ত এক নয় কেন?
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর