দৃশ্যকল্প-২ এ অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-আবর্তন হলো অমাধ্যম অনুমানের একটি বিশেষ প্রকারভেদ যেখানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয়। আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী -যুক্তিবাক্যের আবর্তন সম্ভাব হয় না। কেননা O-যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে অব্যাপ্য উদ্দেশ্য পদ বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। এই নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাই নিয়ম লঙ্ঘন করে যুক্তিবাক্যের আবর্তন করলে তা অবৈধ হয়। উদ্দীপকে তথ্য-২ এ দেখা যায়-কিছু মানুষ নয় হিংস্র। সুতরাং কিছু হিংস্র জীব নয় মানুষ।এখানে, O-যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে। কিন্তু আবর্তনের নিয়ম অনুসারে যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। কারণ এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ 'কিছু মানুষ' সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে গেছে। তাই বলা যায়, এখানে অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।