শেয়ারFacebookWhatsApp

কারণ কী?

উত্তর: কারণ হলো কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয় শর্তনিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ কী?

উদ্দীপক

ঘটনা-১: আবীর তার বন্ধু ইমরানের বাবার মৃত্যুর সময় সান্ত্বনা দিতে গিয়ে বলে, "দেখ তোমার বড় আব্বা, দাদা, চাচা মারা গিয়েছেন ঠিক তেমনি আমার দাদা ও মা মারা গিয়েছেন। এমনকি আমি এবং তুমিও একদিন মারা যাব। মনকে শক্ত করতে হবে। কারণ এটিই প্রকৃতির নিয়ম।" ঘটনা-২: দিনের পরে রাত হয়।

Dhaka · 2024

উত্তর

কারণ হলো কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয় শর্তনিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা।

উত্তর

আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো সিদ্ধান্ত হিসেবে সার্বিক সত্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ কয়েকটি বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে, একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বলা হয় আরোহ অনুমান। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাই এর সিদ্ধান্তটি একটি সার্বিক বাক্য হয়, যা একটি সংশ্লেষক বাক্য এবং বৈজ্ঞানিকভাবে সত্য হয়। আরোহ অনুমানের সিদ্ধান্তের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। তাই এটি সংশ্লেষক বাক্য। কিন্তু বিশ্লেষক বাক্য কখনো কোনো পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করতে পারে না। তাই আরোহ অনুমানে সিদ্ধান্ত বিশ্লেষক।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিষয়টি নির্দেশিত হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি। জগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতি নিয়মানুবর্তী প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতোই। এগুলোর মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয় যে, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। আরোহ অনুমানে কতিপয় বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে। কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করে সকল মানুষের মরণশীলতায় সার্বিক সিদ্ধান্ত প্রতিপাদন করা অথবা জানা থেকে অজানায়, সার্বিক থেকে বিশেষে উত্তরণের যে প্রক্রিয়া এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রতিফলন। কেননা প্রকৃতি নিয়মের অধীন। কয়েকজন মানুষের মৃত্যু প্রত্যক্ষণ করে সকল মানুষের মৃত্যুকে মেনে নেওয়া বা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা প্রকৃতিই আমাদের শিখিয়েছে। প্রকৃতিতে মানুষ হিসেবে কেউ জন্ম নিলে তার মৃত্যু হবে- এটাই প্রকৃতির বিধি। উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমেই তাই প্রতিফলিত হয়েছে। কেননা সকলের দাদা, বাবা, চাচা মারা যাওয়া প্রত্যক্ষ করে সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমি এবং তুমিও একদিন মারা যাব। কারণ এটাই প্রকৃতির নিয়ম। তাই উদ্দীপকের ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকে ঘটনা-১ এর মাধ্যমে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ঘটনা-২ এর মাধ্যমে কার্যকারণ নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম হলো আরোহের রূপগত ভিত্তি। অর্থাৎ রূপগত সত্যতা অর্জনের জন্য আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে। আরোহ অনুমানে এই নিয়মগুলোর ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এমন একটি পরম' নিয়ম যার সংজ্ঞা দেখা যায় না। তবে নিয়মটিকে নানাভাবে ব্যক্ত করা যায়। যেমন- প্রকৃতি নিয়মানুবর্তিতা অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতোই হবে ইত্যাদি। এই সত্যের মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। যেসব অবস্থায় অতীতে ভূমিকম্প হয়েছে, সেসব অবস্থায় ভবিষ্যতেও ভূমিকম্প হবে। প্রকৃতিতে সবসময় নিয়মের রাজত্ব বিরাজ করে। অপরদিকে কার্যকারণ হলো প্রতিটি ঘটনাই কোনো একটি কারণ থেকে উদ্ভূত। যুক্তিবিদ মিলের মতে, যে ঘটনার শুরু আছে তার একটি কারণ থাকতে বাধ্য। বেনের মতে, প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে পূর্ব ঘটনা ঘটলে তবে এ ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এ ঘটনাটি ঘটে না। কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণের মধ্যে এমন একটি শক্তি আছে যা কার্যকে উৎপন্ন করতে বাধ্য করে। যখনই কোনো কারণ সংঘটিত হয়, তখনই তা থেকে কোনো একটি কাজের উদ্ভব ঘটে। উদ্দীপকের ঘটনা ১ ও ঘটনা-২ এ উল্লিখিত বিষয়গুলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ককে নির্দেশ করে। এ দুটি নিয়ম হলো আরোহের রূপগত বা আকারগত ভিত্তি। আর এই নিয়মগুলোর ওপর নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আরোহ অনুমান একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, যা একটি সংশ্লেষক বাক্য এবং বৈজ্ঞানিকভাবে সত্য হয়। কি কি কতো পরিশেষে বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি উভয়ই আরোহের দুটি স্বতঃসিদ্ধ নীতি। এ দুটি নীতির ওপর নির্ভর করে আরোহের আকারগত ভিত্তি গড়ে ওঠে। তাই আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দুটি নীতি খুবই গুরুত্বপূর্ণ।
HSCLogic 1st PaperDhaka 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।