শেয়ারFacebookWhatsApp

আরোহের বস্তুগত ভিত্তি কত প্রকার ও কী কী?

উত্তর: আরোহের বস্তুগত ভিত্তি দুই প্রকার। যথা- ১. নিরীক্ষণ (Observation) ২. পরীক্ষণ (Experiment) ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহের বস্তুগত ভিত্তি কত প্রকার ও কী কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জিসান সুন্দরবন বেড়াতে গেল। সে সুন্দরবনে হরিণ দেখতে পেল। জিসান হরিণ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য জানতে পারল।দৃশ্যকল্প-২: ফাহিম একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে দেখল, পদার্থ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

বিশেষ থেকে সার্বিকে গমনের জন্য বিভিন্ন বাস্তব উপাদান প্রয়োজন হয়। নিরক্ষণ ও পরীক্ষণ আরোহের যেসব বস্তুর উপাদান সরবরাহ করে। তাই নিরক্ষণ ও পরীক্ষণ এ দুটিকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়।

উত্তর

আরোহের বস্তুগত ভিত্তি দুই প্রকার। যথা- ১. নিরীক্ষণ (Observation) ২. পরীক্ষণ (Experiment) ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে নিরীক্ষণকে বোঝায়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে দেখি। এগুলোর কোনোটিকে প্রয়োজনীয় মনে করে ব্যাখ্যা-বিশ্লেষণ করি, আবার কোনোটিকে অপ্রয়োজনীয় মনে করে ভুলে যাই। আবার এমন অনেক সময় আছে যখন আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো ঘটনাকে প্রত্যক্ষ করি। এক্ষেত্রে আমাদের প্রত্যক্ষণে বিশেষ উদ্দেশ্যই মূল ভূমিকা পালন করে। আর এই প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশেও হতে পারে, আবার কৃত্রিম পরিবেশেও হতে পারে। বিশেষ উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ যখন প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় তখন তাকে নিরীক্ষণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, জিসান সুন্দরবন বেড়াতে যায়। সে সুন্দরবনে হরিণ দেখতে পায়। এ ঘটনা থেকে সে হরিণ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য জানতে পারে। দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটি আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে নিরীক্ষণকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এর মাধ্যমে নিরীক্ষণ এবং দৃশ্যকল্প-২ এর মাধ্যমে পরীক্ষণ পদ্ধতি নির্দেশিত হয়েছে। নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে বিভিন্ন পার্থক্য বিদ্যমান। বিভিন্ন ঘটনাবলির উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। এটি প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। তাই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বস্তু বা ঘটনাকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। দৃশ্যকল্প-১ এ যেহেতু একজন ব্যক্তি প্রাকৃতিক পরিবেশে একটি বিষয়কে প্রত্যক্ষ করেছে, তাই এটির মাধ্যমে নিরীক্ষণ নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলি কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষ করার নামই হলো পরীক্ষণ। এক্ষেত্রে ঘটনা ও পরিবেশ উভয়ই কৃত্রিম। দৃশ্যকল্প-২ এ ফাহিম বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে দেখল, পদার্থ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ এক্ষেত্রে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনা কৃত্রিম পরিবেশেই সম্পন্ন হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে পরীক্ষণ নির্দেশিত হয়েছে। নিরীক্ষণের ঘটনা ও পরিবেশ উভয়ই প্রাকৃতিক বিধায় এটি একটি নির্ভরশীল পদ্ধতি। নিরীক্ষণকে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অনেক ক্ষেত্রেই নিরীক্ষণের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। অপরপক্ষে, পরীক্ষণের ঘটনা পরীক্ষকের ইচ্ছার অধীন। তাই পরীক্ষক ইচ্ছা করলে বারবার ঘটনা উৎপন্ন করতে পারেন। পরীক্ষণের ঘটনা যেহেতু বারবার উৎপন্ন করা যায়, তাই এক্ষেত্রে সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায়। পাশাপাশি নিরীক্ষণের পরিধি বিস্তৃত। কিন্তু অনেক প্রাকৃতিক ঘটনা রয়েছে যেখানে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না। তাই নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের পরিধি সীমিত। পরিশেষে বলা যায় যে, নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে কাজ করে।
HSCLogic 1st Paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আরোহের বস্তুগত ভিত্তি কত প্রকার ও কী কী? | Prosthuti