অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বলতে কারণকে বোঝায়। কারণ হলো একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যকে সংঘটিত করে। তাই কারণ হলো পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা। কোনো কার্য সংঘটিত হওয়ার পূর্বে অনেকগুলো কারণ থাকতে পারে। তবে কার্যের অব্যবহিত আগের (immediate) ঘটনাটিই হবে কারণ। যেমন- সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে বেশ কিছু সময় পর সুনামি হয়ে বাড়ি-ঘর প্লাবিত ও ধ্বংস হয়ে যায় এবং বহু লোক হতাহত হয়। এখানে বহু লোকের মৃত্যু ও বাড়ি-ঘর ধ্বংসের কারণ হলো সুনামি। তাই কোনো কার্যের দূরবর্তী অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই কারণ বলে গণ্য হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর