'দৃশ্য-২' আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে।
প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। তাই এক কথায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সংজ্ঞা দেওয়া যায় না। তাই বিভিন্ন দিক থেকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে ব্যক্ত করা হয়।
প্রকৃতিতে সবসময় একই অবস্থায় একই ফল পাওয়া যায়। প্রকৃতির রাজ্য একতার নির্দেশক। এখানে পরিস্থিতির পরিবর্তন না ঘটলে প্রকৃতির সর্বত্র একই আচরণ পরিলক্ষিত হয়। প্রকৃতিতে একই অবস্থায় একই ফল পাওয়া যায়। প্রকৃতিতে একই নিয়ম একই কার্য ঘটায়। অর্থাৎ প্রকৃতি সর্বত্রই শৃঙ্খল অনুযায়ী পরিচালিত হয়। প্রকৃতিতে আমরা বিভিন্ন রকম বৈচিত্র্য দেখতে পাই। কিন্তু বৈচিত্র্য থাকা সত্ত্বেও প্রকৃতি সর্বত্র নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। কেননা প্রকৃতিতে কোনো বিশৃঙ্খলা বা খামখেয়ালির কোনো স্থান নেই।
উদ্দীপকের 'দৃশ্য-২' এ গত বছর যে রকম আবহাওয়া ছিল এ বছরও তেমনি দেখা যাচ্ছে। কখনো ঝলমলে সুন্দর আকাশ, আবার কখনো মেঘের: ঘনঘটা, কখনো রোদ, কখনো বৃষ্টি আবার ঝড়ের তাণ্ডবও। এখানে দেখা যাচ্ছে যে, প্রকৃতিকে এখানে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাই দেয়া ২' এ বলা যায় এর মাধ্যমে আরোহ অনুমানের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে।