শেয়ারFacebookWhatsApp

আরোহের ভিত্তি কাকে বলে?

উত্তর: আরোহ অনুমান যে বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে তাকে আরোহের ভিত্তি বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহের ভিত্তি কাকে বলে?

উদ্দীপক

নাবিল বললো, এ বছর অনেক গরম এবং মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। ভবিষ্যতে যদি এরকম আবহাওয়া থাকে তবে আবারো এরকম গরম ও দুর্ভোগ দেখা দিবে। এই কথার পর হাবিল বললো, প্রত্যেকটি ঘটনার কারণ আছে। আবহাওয়া এরকম গরম হওয়ারও কারণ নিহিত আছে।

নটরডেম কলেজ · 2025

উত্তর

আরোহ অনুমান যে বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে তাকে আরোহের ভিত্তি বলে।

উত্তর

অব্যবহিত পূর্ববর্তী ঘটনা বলতে কারণকে বোঝায়। কারণ হলো একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যকে সংঘটিত করে। তাই কারণ হলো পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা। কোনো কার্য সংঘটিত হওয়ার পূর্বে অনেকগুলো কারণ থাকতে পারে। তবে কার্যের অব্যবহিত আগের (immediate) ঘটনাটিই হবে কারণ। যেমন- সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে বেশ কিছু সময় পর সুনামি হয়ে বাড়ি-ঘর প্লাবিত ও ধ্বংস হয়ে যায় এবং বহু লোক হতাহত হয়। এখানে বহু লোকের মৃত্যু ও বাড়ি-ঘর ধ্বংসের কারণ হলো সুনামি। তাই কোনো কার্যের দূরবর্তী অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই কারণ বলে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকে নাবিল এর বক্তব্য আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করেছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অংশ। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই রূপ আচরণ করে। প্রকৃতিতে বিভিন্ন নিয়মের মাধ্যমে সর্বত্র শৃঙ্খলা বিরাজমান। যে অবস্থায় আজ কোনো কিছু সত্য হয়েছে, একই অবস্থায় আগামীতেও সে বিষয়টি সত্য হবে। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান। প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। প্রকৃতি অভিন্ন অবস্থায় সর্বদা একইরূপ আচরণ করে। উদ্দীপকের নাবিল তার বক্তব্যে বলেছে, এ বছর অনেক গরম পরে মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। ভবিষ্যতে যদি এরকম আবহাওয়া থাকে তবে আবারো এরকম গরম ও দুর্ভোগ দেখা দিবে; যা পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।

উত্তর

হাবিলের বক্তব্যে নির্দেশিত আকারগত ভিত্তিটি হলো কার্যকারণ নীতি। নিচে কার্যকারণ নীতির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের হাবিল তার বক্তব্যে বলে, প্রত্যেকটি ঘটনার কারণ আছে। আবহাওয়া এরকম গরম হওয়ারও কারণ নিহিত আছে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে কার্যকরণ নিয়মের বিষয়টি নির্দেশিত হয়েছে। কার্যকরণ নিয়ম আরোহের আকারগত ভিত্তির একটি অংশ। এটি আরোহের একটি মৌলিক নিয়ম। তাই এক কথায় এই নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। এই নীতির মূলকথা হলো জগতের প্রতিটি ঘটনাই কার্যকরণ নিয়মে যুক্ত। জগতে বিনা কারণে কোনো কার্য সংঘটিত হয় না। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। অর্থাৎ প্রতিটি ঘটনারই তার পূর্ববর্তী ঘটনার সাথে এমনভাবে যুক্ত যে, পূর্ববর্তী ঘটনাটি ঘটলে পরবর্তী ঘটনাটি ঘটে এবং পূর্ববর্তী ঘটনাটি না ঘটলে পরের ঘটনাটি ঘটে না। এভাবে প্রতিটি ঘটনাই কার্যকরণ নিয়মে যুক্ত। এই নিয়ম প্রকৃতিতে কার্যকর। তাই প্রকৃতিতে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। আর কোনো ঘটনাই অনিয়মিতভাবে অন্য ঘটনাকে অনুসরণ করে না। কেননা, জগতের প্রতিটি ঘটনাই কার্যকরণ শৃঙ্খলে আবদ্ধ। এভাবে বিভিন্ন দিক থেকে কার্যকরণ নিয়মকে প্রকাশ করা হয়। এই নিয়ম আরোহের আকারগত দিক। অর্থাৎ সার্বিকতার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। আলোচনা শেষে বলা যায়, জগতে প্রতিটি ঘটনারই কারণ আছে। আর আরোহের আকারগত ভিত্তি হিসেবে কার্যকারণ নীতির বৈশিষ্ট্য বলতে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোকেই নির্দেশ করে।
HSCLogic 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।