উদ্দীপকে বহুকারণবাদ এবং বহুকারণ সমন্বয় মতবাদের প্রকাশ ঘটেছে।
আমরা জানি, প্রতিটি কার্যের কেবল একটি কারণ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একই কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর কার্যের বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। অপরদিকে, যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একসাথে বহুকারণ সমন্বয় বলে।
উদ্দীপকের ১নং চিত্রে 'আলো' কার্যটির বিভিন্ন কারণ হিসেবে সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, টর্চ লাইট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আলো কার্যের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত ১নং চিত্রের কার্যটির মাধ্যমে বহুকারণবাদ মতবাদটি প্রকাশ পেয়েছে। আর ২নং চিত্রে বহুকারণ সমন্বয় মতবাদ অনুযায়ী দেখানো হয়েছে চলন্ত গাড়ির কারণ হলো ইঞ্জিন, ড্রাইবার ও তেল। এখানে ভিন্ন ভিন্ন একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করেছে। তাই উদ্দীপকের চিত্র-১ ও ২ দ্বারা যথাক্রমে কারণের বহুকারণবাদ এবং বহুকারণ সমন্বয় মতবাদের প্রকাশ ঘটেছে।