শেয়ারFacebookWhatsApp

কারণ ও শর্তের সম্পর্ক লেখো।

উত্তর: কোনো ঘটনার পূর্ববর্তী অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষ ঘটনা বা ঘটনাববলীর সমষ্টি হলো কারণ। কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। অর্থাৎ, সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। আর কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের প্রত্যেকটি অংশ হলো এক একটি শর্ত। সুতরাং কারণ হলো সমগ্র এবং শর্ত হলো কারণের অংশ। যেহেতু অংশ এবং সমগ্র সমান হতে পারে না, তাই কারণ ও শর্ত এক নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ ও শর্তের সম্পর্ক লেখো।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025

উত্তর

কারণ হলো কার্যের অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষে পূর্ববর্তী ঘটনা ও ঘটনাবলীর সমষ্টি।

উত্তর

কোনো ঘটনার পূর্ববর্তী অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষ ঘটনা বা ঘটনাববলীর সমষ্টি হলো কারণ। কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। অর্থাৎ, সদর্থক ও নঞর্থক সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। আর কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের প্রত্যেকটি অংশ হলো এক একটি শর্ত। সুতরাং কারণ হলো সমগ্র এবং শর্ত হলো কারণের অংশ। যেহেতু অংশ এবং সমগ্র সমান হতে পারে না, তাই কারণ ও শর্ত এক নয়।

উত্তর

উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বহুকারণবাদের মিল রয়েছে। কেননা বহুকারণবাদে একটি ঘটনা যেভাবে উপস্থাপন করা হয়ে থাকে উদ্দীপকের ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কার্যকরণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ কারণই কার্যকে সংঘটিত করে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এভাবেই বিবেচনা করা হয় যে, প্রতিটি কার্যের কেবল একটি কারণ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। অর্থাৎ, কোনো একটি কার্যের একাধিক কারণ বিদ্যমান। যখন কোনো কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর কোনো কার্যের বহুকারণ সংক্রান্ত এই মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণ রয়েছে। উদ্দীপকের ঘটনাটিতে 'তাপ' নামক কার্যের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ প্রভৃতি কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে 'তাপ' নামক কার্যের বিভিন্ন কারণ আছে বলে দেখানো হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকরণবাদ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকারণ নির্দেশিত হয়েছে। আর বিভিন্ন দিক থেকে বিচার করলে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। উদ্দীপকের 'তাপ' নামক কার্যের কারণ হিসেবে সূর্যালোক, আগুন, বিদ্যুৎ প্রভৃতি দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে ববহুকারণবাদ নির্দেশিত হয়েছে। কেননা যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলা হয়। বিভিন্ন দিক বিচার করলে দেখা যায় যে, বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কার্যকরণ নিয়ম একটি প্রতিষ্ঠিত স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত এবং প্রতিটি কার্যের একটি নির্দিষ্ট কারণ রয়েছে। তাই কার্যকরণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কারণের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। বহুকারণবাদের একই কার্যের বিভিন্ন ধরণকে একই কার্য বলে মনে করা হয়। তাই কারণের মতো কার্যকেও যদি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয় তাহলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। এছাড়া কারণের সার্বিকীকরণ করলেও বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কেননা বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। অর্থাৎ, এখানে কারণের সার্বিকীকরণ করা হয় না কিন্তু কার্যের সার্বিকীকরণ করা হয়। তাই কার্যের মতো কারণের সার্বিকীকরণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। পরিশেষে বলা যায় যে, বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়। কিন্তু কার্যকরণ নিয়মসহ বিভিন্ন দিক বিবেচনা করলে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।
HSCLogic 1st Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কারণ ও শর্তের সম্পর্ক লেখো। | Prosthuti