শেয়ারFacebookWhatsApp

আরোহ কত প্রকার?

উত্তর: আরোহ দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহ কত প্রকার?

উদ্দীপক

দৃশ্যপট-১: অতীতে যে অবস্থায় মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হয়েছে একই অবস্থায় ভবিষ্যতেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হবে। দৃশ্যপট-২: একটি ট্রাক ও বাস মুখোমুখি ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়। রফিকের মাথায় জানালার কাঁচ ভেঙ্গে ঢুকে যায়। এর ফলে অনেক রক্তক্ষরণ হয় ও রফিক অজ্ঞান হয়ে পড়ে।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

আরোহ দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ।

উত্তর

'বৈচিত্র্যের মাঝে ঐক্য' বলতে প্রকৃতির বিভিন্ন ঘটনা ভিন্ন ভিন্ন নিয়মের দ্বারা পরিচালিত না হয়ে একটিমাত্র সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত হওয়াকে বোঝায়। সেই একটিমাত্র সার্বিক নিয়ম হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাই ওয়েলটন প্রকৃতির নিয়মানুবর্তিতাকে 'প্রকৃতির ঐক্য' নামে অভিহিত করেছেন। তিনি বলেন, "প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্বপ্রকৃতি একটি অপরিবর্তনীয় সমষ্টি। বরং এর দ্বারা আমরা বুঝি যে, প্রকৃতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ সত্তা যা তার বিভিন্ন বিভাগসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে।"

উত্তর

দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির দিকটি প্রতিফলিত হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতি অনুকূল পরিবেশে বা একইরূপ পরিস্থিতিতে সর্বদা একই আচরণ করে। অর্থাৎ যদি প্রকৃতিতে কোনো নির্দিষ্ট অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই ঘটনা ঘটবে। যেমন-যে সব অবস্থায় আগুন অতীতে দহন করে সে সব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ উল্লিখিত 'অতীতে যে অবস্থায় মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হয়েছে ঐ একই অবস্থায় ভবিষ্যতেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হবে।' যা আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ যেসব অবস্থায় পূর্বেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হয়েছে, সেসব অবস্থায় ভবিষ্যতেও মাটিতে বীজ থেকে চারা অঙ্কুরোদগম হবে। তাই বলা যায়, প্রকৃতি একটি নিয়মের রাজত্ব যা উদ্দীপকের দৃশ্যপট-১ এ পরিলক্ষিত হয়।

উত্তর

দৃশ্যপট-২ এর আলোকে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- যে ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি নতুন ঘটনা সৃষ্টি হয় তাকে কারণ বলে। অর্থাৎ কারণ কোনো বাস্তব ঘটনার কার্যের অব্যবহিত পূর্ববর্তী অবস্থা প্রকাশ করে। তাই বলা হয়, কারণ হলো ঘটনার পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা। এজন্য যুক্তিবিদরা মনে করেন, কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ পদ। যেখানে কোনো ঘটনাকে কারণ বলার অর্থ হলো তাকে একটি কার্যের কারণ হিসেবে বিবেচনা করা। সময়ের দিক থেকে বিচার করলে কারণ আগে আসে এবং কার্য পরে আসে। যেমন- উদ্দীপকে দৃশ্যপট-২ এ বর্ণিত 'ট্রাক ও বাস' মুখোমুখি ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়।' এখানে 'ট্রাক ও বাস' ধাক্কা লাগা হলো কারণ। আর বাসটি পড়ে যাওয়া হলো কার্য। আবার, কারণ হবে কোনো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর এই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে শর্তনিরপেক্ষ। অর্থাৎ একটি ঘটনার কারণ হওয়ার জন্য তাকে অন্য কোনো শর্তের অধীন হলে চলবে না। এজন্য কারণ হবে শর্তনিরপেক্ষ এবং স্বাধীন। যেমন- উদ্দীপকে দৃশ্যপট-২ এ বর্ণিত, 'রফিকের মাথায় জানালার কাঁচ ভেঙ্গে ঢুকে পড়লে অনেক রক্তক্ষরণ হয় ও রফিক অজ্ঞান হয়ে পড়ে।' অর্থাৎ এখানে রফিকের মাথায় কাঁচ ঢোকা হলো অনেক রক্তক্ষরণ ও অজ্ঞান হওয়ার কারণ যা অপরিবর্তনীয় ও শর্তহীনভাবে অনুসৃত হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে দৃশ্যপট-২ এ কারণের গুণগত দিকের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠেছে।
HSCLogic 1st Paperহলিক্রস কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।