সমজাতীয় কার্য সংমিশ্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: যদি একাধিক কারণ একসাথে কাজ করে এমন একটি মিশ্র কার্য উৎপন্ন করে যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমজাতীয় হয়, তাহলে এ কার্য সংমিশ্রণকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। সমজাতীয় কার্য সংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণগুলো মিলিত হয়ে একইসাথে একটি মিশ্র কার্য উৎপন্ন করে। অর্থাৎ কার্যগুলো স্বতন্ত্র অস্তিত্ব ঘজায় রাখতে পারে না। মিশ্র কার্যটি হয়ে যায় পৃথকভাবে সৃষ্ট কার্যগুলোর সমষ্টি। যেমন- একটি ঘরের মধ্যে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি বৈদ্যুতিক বাতি একসাথে জ্বালিয়ে দিলে ঘরের মধ্যে যে মিশ্র আলোর সৃষ্টি হবে তা হলো ১৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। এখানে ঘরের আলো মিশ্র কার্যটি হলো সমজাতীয়। কেননা এতে মিশ্র কার্যটি স্বতন্ত্র কার্যগুলোর অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সমজাতীয় কার্য সংমিশ্রণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর