দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি হলো বহুকারণবাদ।বহুকারণবাদ বিষয়টি যথার্থ নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-
বহুকারণবাদের নিয়ম অনুযায়ী একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে। আমরা যদি কার্য ও কারণ উভয়কে একই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করি অর্থাৎ উভয়কেই বিশেষভাবে অথবা উভয়কেই সার্বিকভাবে বিচার করি, তাহলে দেখা যায় বহুকারণবাদ কোনো যথার্থ মতবাদ নয়। বিজ্ঞানসম্মত সংজ্ঞা অনুযায়ী, কারণ (Cause) হলো কোনো কার্যের অব্যবহিত পূর্ববর্তী, অপরিবর্তনীয় ও শর্তহীন ঘটনা বা ঘটনাসমূহের সমষ্টি। কিন্তু বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ সর্বদা পরিবর্তনশীল, যা কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞার সাথে অসংগতিপূর্ণ ।
উদ্দীপকে বলা হয়েছে আলো প্রাপ্তি একটি কার্য। এখানে আলোর কারণ হিসেবে সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, আগুন ও মোমবাতি উল্লেখ করা হয়েছে, যা বহুকারণবাদকে নির্দেশ করে। কিন্তু প্রকৃতপক্ষে আলোর অব্যবহিত, পূর্ববর্তী, অপরিবর্তনীয় ও শর্তহীন ঘটনা হচ্ছে ফোটন (Photon)।
তাই বলা যায়, বহুকারণবাদ বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়।