উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর বহুকারণবাদকে আমি সমর্থন করিনা। কেননা এই মতবাদটির বিভিন্ন রকম দুর্বলতা রয়েছে।
আরোহের আকারগত ভিত্তির একটি অংশ হলো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। বিনা কারণে জগতের কোনো ঘটনা ঘটে না। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। অর্থাৎ, প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বিভিন্ন কারণ রয়েছে। উদ্দীপকে 'আলো' নামক কার্যের কারণ হিসেবে সূর্য, মোমবাতি, চন্দ্র, টর্চলাইট, আগুন, বিদ্যুৎ ইত্যাদিকে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয় কিন্তু কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে
বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। যদি কার্যের মতো কারণের সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। এছাড়া কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। তাই কার্যকারণ নিয়মকে গ্রহণ করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না।