উদ্দীপকের ঘটনা-২ এ আগুন দ্বারা নির্দেশিত বিষয়টি হলো কারণ। কেননা আগুনই হচ্ছে ধোঁয়ার কারণ। কারণের গুণগত বৈশিষ্ট্য নিচে বিশ্লেষণ করা হলো-
১. কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। এরা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হতে পারে না।
২. কারণ হলো কোনো বিশেষ কালের ঘটনা। কাল প্রবাহমান, কালের গতিতে প্রকৃতির নিয়ম পরিবর্তিত হচ্ছে। এরূপ অবস্থায় কার্য কোনো নতুন ঘটনা নয়। কার্য হচ্ছে কারণের পরিবর্তিত অবস্থা।
৩. কারণ কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা। প্রকৃতিতে কোনো ঘটনা ঘটলে এবং তা আমাদের জানার প্রয়োজন হলে আমরা তার অবস্থানের দিকে লক্ষ করি। তাকে কোনো স্থান বা দেশের নিরিখে ব্যাখ্যা করি। সুতরাং কার্য উৎপাদনের জন্য কারণ সবসময় একটা নির্দিষ্ট স্থানে ঘটে।
৪. কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। কারণ সবসময় আগে আসে, কার্য পরে। কখনো এর ব্যতিক্রম দেখা যায় না। যদি কখনো এর পরিবর্তন ঘটে তবে তাকে পরিবর্তনীয়। পূর্ববর্তী ঘটনা বলে।
৫. কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যুক্তিবিদ মিলের মতে, নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই তাকে কারণ বলা চলে না। কারণ হতে হলে তাকে শর্তহীন হতে হবে। যেমন- দিন সবসময় রাতের আগে আসে।
সুতরাং বলা যায়, দৃশ্যকল্প অনুসারে যে কার্যকারণের কথা বলা হয়েছে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেকোনো ঘটনাকে ইচ্ছামতো কারণ বলতে পারি না। যার মধ্যে এসব বৈশিষ্ট্য বিদ্যমান, সেটাই কারণ বলে বিবেচিত হয়।