কারণ কেন শুধুমাত্র সদর্থক শর্তের সমষ্টি নয়?
উত্তর: কারণ শুধুমাত্র সদর্থক শর্তের সমষ্টি নয়। কারণ কারণের শর্তগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটি সদর্থক, অন্যটি নঞর্থক। কোনো কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং-নঞর্থক শর্তাবলির অনুপস্থিতি একান্ত প্রয়োজন। এদের মধ্যে আবার সদর্থক শর্তের অনুপস্থিতি এবং নঞর্থক শর্তের উপস্থিতি থাকলেও কারণের পক্ষে কার্য উৎপাদন সম্ভব হয় না। কার্য উৎপাদনের জন্য সদর্থক শর্তগুলোর প্রত্যক্ষ এবং নঞর্থক শর্তগুলোর পরোক্ষ অবদান থাকে। তাই উভয় প্রকার শর্তই কারণ হিসেবে গণ্য হয়। এজন্যই বলা হয়, কারণ শুধু সদর্থক শর্তের সমষ্টি নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কারণ কেন শুধুমাত্র সদর্থক শর্তের সমষ্টি নয়?
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর