শেয়ারFacebookWhatsApp

নিরীক্ষণ কাকে বলে?

উত্তর: কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক বস্তু ও ঘটনা প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

নিরীক্ষণ কাকে বলে?

ঢাকা কলেজ · 2024

উত্তর

কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক বস্তু ও ঘটনা প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ।

উত্তর

কারণ একটি সমগ্র বিষয় এবং শর্ত কারণের অংশ হবার কারণে কারণ ও শর্ত এক নয়। কারণ বলতে কোনো ঘটনার অব্যবহিত পূর্ববর্তী ঘটনাকে বোঝায়। আর কারণ হলো শর্তের সমষ্টি। শর্ত আবার সদর্থক ও নঞর্থক এই দুই প্রকার হতে পারে। তবে সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। সুতরাং দেখা যাচ্ছে যে, কারণ হলো সকল প্রকার শর্তের সমষ্টি। আর শর্ত হলো কারণের অংশ। তাই সমগ্র ও অংশ হবার কারণে কারণ ও শর্ত এক নয়।

উত্তর

উদ্দীপকের চিত্রের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকারণবাদের ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের চিত্রে শব্দের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয়। তাই উদ্দীপকের চিত্রটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বহু। উদ্দীপকের চিত্রটিতে শব্দের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। চিত্রটিতে দেখানো হয়েছে যে, কোকিলের ডাক, ঘণ্টাধ্বনি, হাততালি, মাইক, গাড়ির হর্ণ, বজ্রধ্বনি বিভিন্ন কারণে শব্দ সৃষ্টি হতে পারে। অর্থাৎ শব্দ নামক কার্যের কারণ বিভিন্ন। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে পাঠ্যবইয়ের বহুকারণবাদ প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের চিত্রে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ আর বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে আমি এই মতবাদটিকে গ্রহণযোগ্য মনে করি না। বহুকারণবাদে কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে প্রকাশ করা হয়। যদি কারণের মতো কার্যকেও একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। এখানে একই কার্যের বিভিন্ন ধরণকে একটি কার্য মনে করা হয়। প্রকৃতপক্ষে একটি কার্যের বিভিন্ন ধরণ এক নয়। কার্যকারণ নিয়মকে মেনে নিলে বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায় । তাই প্রতিটি কার্যের কারণ একটি। এই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায়। কারণের সংজ্ঞা অনুযায়ী বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি ঘটনা থাকে। তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয়। বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য ৰলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয়। যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত প্রমাণিত হয়। পরিশেষে বলা যায় যে, বহুকারণবাদের বিভিন্ন রকম ত্রুটি রয়েছে। আর . বিভিন্ন রকম ত্রুটি থাকার কারণে বহুকারণবাদ আমার কাছে গ্রহণযোগ্য নয়।
HSCLogic 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।