শেয়ারFacebookWhatsApp

'দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি'-বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর: অনেক সময় আমরা কোনো দূরবর্তী শর্তকে ঘটনার কারণ বলে গ্রহণ করি। এর ফলে অনুপপত্তি ঘটে। এরূপ অনুপপত্তিকে বলে দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি। যেমন: 'যে বছর বন্যা হয়েছে, সে বছর ভালো ফসল হয়েছে। যে বছর বন্যা হয়নি, সে বছর ফসল ভালো হয়নি। তাই বন্যাই ফসল ভালো হওয়ার কারণ। এখানে বন্যা একটি দূরবর্তী পূর্ববর্তী অবস্থা। কেননা ফসল ভালো হওয়ার আরও নিকটবর্তী কারণ হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়া, পর্যাপ্ত সার প্রয়োগ, অনুকূল আবহাওয়ার মতো বিষয় উল্লেখ করা যায়। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে বন্যার মতো দূরবর্তী শর্তকে কারণ হিসেবে চিহ্নিত করার কারণে এখানে 'দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি' ঘটেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

'দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি'-বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

শর্ত হলো কারণ হিসেবে গৃহীত ঘটনাসমূহের একেকটি অংশ।

উত্তর

অনেক সময় আমরা কোনো দূরবর্তী শর্তকে ঘটনার কারণ বলে গ্রহণ করি। এর ফলে অনুপপত্তি ঘটে। এরূপ অনুপপত্তিকে বলে দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি। যেমন: 'যে বছর বন্যা হয়েছে, সে বছর ভালো ফসল হয়েছে। যে বছর বন্যা হয়নি, সে বছর ফসল ভালো হয়নি। তাই বন্যাই ফসল ভালো হওয়ার কারণ। এখানে বন্যা একটি দূরবর্তী পূর্ববর্তী অবস্থা। কেননা ফসল ভালো হওয়ার আরও নিকটবর্তী কারণ হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়া, পর্যাপ্ত সার প্রয়োগ, অনুকূল আবহাওয়ার মতো বিষয় উল্লেখ করা যায়। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে বন্যার মতো দূরবর্তী শর্তকে কারণ হিসেবে চিহ্নিত করার কারণে এখানে 'দূরবর্তী শর্তকে গ্রহণজনিত অনুপপত্তি' ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ কার্যকারণ সংক্রান্ত বহুকারণ সমন্বয়বাদ নামক মতবাদের ইঙ্গিত রয়েছে। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অনেক সময় দেখা যায় যে, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার। যখন বিভিন্ন কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয় তখন ঐ কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে । অর্থাৎ, বহুকারণ সমন্বয় হলো কতকগুলো কারণের সমষ্টি, যেগুলো একত্রে একটি কার্য সম্পাদন করে। যেমন— x, y এবং z তিনটি পৃথক কারণ। এদের কোনোটি p নামক কার্য উৎপন্ন করতে পারে না। কিন্তু যখন x, y এবং z একত্রে কাজ করে তখন P নামক কার্যটি উৎপন্ন হয়। এক্ষেত্রে xyz এই তিনটি কারণ একত্রে কাজ করার বিষয়টিকে বহুকারণ সমন্বয় বলে। ' উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ 'মোমো সস' তৈরির উপাদান হিসেবে শুকনা মরিচ গুড়া, রসুন কুচি, সরিষা তেল ও চিনির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব উপাদানের সমন্বয়ে বা একত্রে 'মোমো সস' তৈরি করা যায়। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বহুকারণ সমন্বয় মতবাদটি নির্দেশিত হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে দৃশ্যকল্প-১ এর মতবাদটি গ্রহণযোগ্য নয়। কারণ দৃশ্যকল্প-১ এর মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকারণ মতবাদ নির্দেশিত হয়েছে। যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলা হয়। কার্যকারণ নিয়ম একটি প্রতিষ্ঠিত স্বতঃসিদ্ধ নিয়ম । এই নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে যুক্ত এবং প্রতিটি কার্যের একটি নির্দিষ্ট কারণ রয়েছে। তাই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ গ্রহণযোগ্য নয়। কারণের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণ মতবাদকে মেনে নেওয়া যায় না। বহুকারণবাদের একই কার্যের বিভিন্ন ধরনকে একই কার্য বলে মনে করা হয়। তাই কারণের মতো কার্যকেও যদি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয় তাহলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। এছাড়া কারণের সার্বিকীকরণ করলেও বহুকারণবাদ মিথ্যা হিসেবে প্রতিপন্ন হয়। কেননা বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। অর্থাৎ, এখানে কারণের সার্বিকীকরণ করা হয় না কিন্তু কার্যের সার্বিকীকরণ করা হয়। তাই কার্যের মতো কারণে সার্বিকীকরণ করলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। পরিশেষে বলা যায় যে, বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উপস্থাপন করা হয়। কিন্তু কার্যকারণ নিয়মসহ বিভিন্ন দিক বিবেচনা করলে বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়। তাই দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে দৃশ্যকল্প-১ এর মতবাদটি গ্রহণযোগ্য নয়।
HSCLogic 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।