উদ্দীপকটিতে কার্যকারণের বহুকারণবাদ বিষয়টির প্রতিফলন ঘটেছে।
উদ্দীপকের চিত্রে টেবিল তৈরি হওয়ার একাধিক ভিন্ন উপাদান দেখানো হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয়। তাই উদ্দীপকের চিত্রটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান । তাই কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের একটি কারণের পরিবর্তে একধিক কারণ বিদ্যমান থাকে।
উদ্দীপকের চিত্রটিতে টেবিল তৈরি হওয়ার একাধিক ভিন্ন উপাদান দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে, কাঁচ, স্টিল, লোহা, প্লাস্টিক; কাঠ ও পার্টিকেল বোর্ড দ্বারা একটি টেবিল তৈরি করা যায়। অর্থাৎ এসব বিষয় হলো টেবিল তৈরি ঘটনাটির বিভিন্ন কারণ। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে পাঠ্যবইয়ের বহুকারণবাদ প্রকাশিত হয়েছে।