শেয়ারFacebookWhatsApp

কার্য সংমিশ্রণ কাকে বলে?

উত্তর: যখন অনেকগুলো কারণ একত্রে মিলিত হয়ে একটি কার্য সংঘটিত করে এবং কারণগুলো যখন পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেই মিশ্র কার্যটিকে কার্য সংমিশ্রণ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কার্য সংমিশ্রণ কাকে বলে?

উদ্দীপক

আসিফ ও শোভন' সব সময় কলেজের নিয়ম মেনে চলে। তাদের শিক্ষক বলেছিলেন, আমাদের দেহ-যন্ত্র থেকে শুরু করে এ বিশ্বজগতের সব জায়গায় চলছে নিয়মের রাজত্ব। আর সেজন্যই এত সৌন্দর্য। আমাদের সুন্দর হতে হলে অবশ্যই নিয়মের অনুসরণ করতে হবে। আসিফ তখন শোভনকে বলল, আরেকটি কথাও স্যার বলেছেন, পড়ালেখা না করে ভালো ফলাফল করা যায় না এটা যেমন সত্য তেমনি এটাও সত্য, খাবার না খেলে খিদে মেটে না।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যখন অনেকগুলো কারণ একত্রে মিলিত হয়ে একটি কার্য সংঘটিত করে এবং কারণগুলো যখন পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয় তখন সেই মিশ্র কার্যটিকে কার্য সংমিশ্রণ বলে।

উত্তর

ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বহুকারণবাদ একটি ভ্রান্ত মতবাদ। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। সাধারণ লোকের কাছে বহুকারণবাদ গ্রহণযোগ্য হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মতবাদটি অর্থহীন। কার্যের প্রকৃতি সম্বন্ধে ভ্রান্ত ধারণার উপরই এ মতবাদটি প্রতিষ্ঠিত। এ মতবাদে কারণ ও কার্যকে দু'টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। এতে আমরা কারণকে বিবেচনা করি বিশেষ অর্থে এবং কার্যকে বিবেচনা করি সাধারণ অর্থে। কিন্তু আমরা যদি কারণ ও কার্যকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আর কারণের বহুত্বের অবকাশ থাকে না । তাই এ মতবাদটি ভ্রান্ত।

উত্তর

শিক্ষকের বক্তব্য দুটিতে আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির কথা এসেছে। যথাক্রমে আরোহের আকারগত ভিত্তি হলো দুটি। যথা- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতি অনুকূল পরিবেশে সর্বদা একই আচরণ করে। এই নিয়ম অনুসারে, 'প্রকৃতি নিয়মের দাস', 'ভবিষ্যৎ অতীতের অনুরূপ', 'প্রকৃতি নির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত' এসব বক্তব্যের দ্বারা প্রকৃতির রূপ বোঝা যায়। অর্থাৎ প্রকৃতি একইরূপ পরিস্থিতিতে সব সময় একইভাবে আচরণ করে। আর কার্যকারণ নিয়ম অনুসারে কোনো কার্য যা সংঘটিত হয়েছে তার একটি কারণ আছে। তাই বলা যায়, যে মতবাদ অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায় সেই মতবাদকে কার্যকারণ নিয়ম বলে। উদ্দীপকের আসিফ ও শোভন সব সময় কলেজের নিয়ম মেনে চলে । তাদের শিক্ষক বলেছিলেন, আমাদের দেহ-যন্ত্র থেকে শুরু করে এ বিশ্বজগতের সব জায়গায় চলছে নিয়মের রাজত্ব । আমাদের সুন্দর হতে হলে অবশ্যই এ নিয়মের অনুসরণ করতে হবে। যা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। আবার, তাদের শিক্ষক বলেছেন, পড়ালেখা না করে ভালো ফলাফল করা যায় না এটা যেমন সত্য তেমনি এটাও সত্য, খাবার না খেলে খিদে মেটে না। অর্থাৎ কোনো কার্য উৎপন্ন হওয়ার জন্য একটা কারণ প্রয়োজন । তাই বলা যায়, উদ্দীপকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্য-কারণ নীতি নির্দেশিত হয়েছে।

উত্তর

শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগত দিক তথা কার্যকারণ নীতির ক্ষেত্রে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে মূল্যায়ন করা যায়। কোনো কার্য ঘটানোর জন্য যে সব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হয় কারণ। এ সমষ্টির প্রতিটি ঘটনাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে। এ ঘটনাগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে এক একটি শর্ত বলে । আবশ্যিকতা ও পর্যাপ্ততার দৃষ্টিকোণ থেকে শর্তকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও পর্যাপ্ত আবশ্যিক শর্ত। যদি দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এমন হয় যে, প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলা হয়। যেমন- ভেজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয়। এ ঘটনা থেকে বোঝা যায় যে, ভেজা কাঠে আগুন না জ্বালালে ধোঁয়া হয় না এবং ভেজা কাঠে আগুন জ্বালালেই ধোঁয়া হয় । এর থেকে বলা যায়, ভেজা কাঠে আগুন জ্বলানোই ধোঁয়া সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত। উদ্দীপকে শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের দ্বারাও পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কার্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনা শেষে বলা যায়, কারণ বলতে আমরা যদি কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং কার্যকে কারণের অপরিবর্তনীয় অনুবর্তী ঘটনা ধরি, তাহলে পর্যাপ্ত আবশ্যিক শর্তকেই কারণ হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ, শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের বিষয়বস্তুকে গুণগতভাবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে মূল্যায়ন যোগ্য।
HSCLogic 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।