বহুকারণবাদ কেন ভ্রান্ত মতবাদ?
উত্তর: ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বহুকারণবাদ একটি ভ্রান্ত মতবাদ। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। সাধারণ লোকের কাছে বহুকারণবাদ গ্রহণযোগ্য হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মতবাদটি অর্থহীন। কার্যের প্রকৃতি সম্বন্ধে ভ্রান্ত ধারণার উপরই এ মতবাদটি প্রতিষ্ঠিত। এ মতবাদে কারণ ও কার্যকে দু'টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। এতে আমরা কারণকে বিবেচনা করি বিশেষ অর্থে এবং কার্যকে বিবেচনা করি সাধারণ অর্থে। কিন্তু আমরা যদি কারণ ও কার্যকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আর কারণের বহুত্বের অবকাশ থাকে না । তাই এ মতবাদটি ভ্রান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বহুকারণবাদ কেন ভ্রান্ত মতবাদ?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর