শেয়ারFacebookWhatsApp

নিরীক্ষণ কী?

উত্তর: একটি বিশেষ উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশে কোনো বস্তু বা ঘটনাকে সুনিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ (Observation)।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

নিরীক্ষণ কী?

উদ্দীপক

রাস্তার পার্শ্বে মৃত দেহ পরে থাকার খবরে অনেক মানুষ ভিড় করেছে । নজরুল গলায় কালো দাগ দেখে বললো হয়ত খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। মাসুদ বললো সড়ক দুর্ঘটনায় মারা গেছে। শামীম বললো আত্মহত্যা করেছে। পোস্টমর্টেমে দেখা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

একটি বিশেষ উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশে কোনো বস্তু বা ঘটনাকে সুনিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ (Observation)।

উত্তর

উদ্দীপকে পাঠ্যবিষয়ের আরোহের বস্তুগত ভিত্তিকে নির্দেশ করেছে। আরোহ অনুমানে যেসব বিষয়ের ওপর নির্ভর করে বস্তুগত দিক গড়ে ওঠে তাকে আরোহের বস্তুগত ভিত্তি বলে। আরোহের বাস্তব উপাদান বা বস্তুগত উপাদান সরবরাহ করে নিরীক্ষণ ও পরীক্ষণ। তাই নিরীক্ষণ ও পরীক্ষণকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় একটি মৃত দেহকে ঘিরে বিভিন্ন মানুষের প্রত্যক্ষণ ও পোস্টমর্টেমের পরীক্ষণ রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় উদ্দীপকে পাঠ্যবিষয়ের আরোহের বস্তুগত ভিত্তিকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকে লাশ দেখে বিভিন্ন জনের মন্তব্য কার্যকারণের বহুকারণবাদ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের বর্ণিত ঘটনায় একটি মৃত দেহকে দেখে নজরুল বলে, হয়ত খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। মাসুদ বলে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে । শামীম বলে, আত্মহত্যা করেছে। এভাবে উদ্দীপকে মৃত্যুর বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয় । তাই উদ্দীপকের ঘটনাটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তাই কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে । অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয়, বহু।

উত্তর

উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম আরোহের বস্তুগত ভিত্তির নিরীক্ষণ ও পরীক্ষণ দিককে নির্দেশ করে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় নজরুল রাস্তার পার্শ্বে একটি মৃত দেহ পরে থাকতে দেখে। মৃতদেহটির গলায় কালো দাগ দেখে সে বল, হয়ত খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। অর্থাৎ সে উদ্দেশ্যমূলকভাবে প্রত্যক্ষণ করে তার এ কথাটি বলা আরোহের বস্তুগত ভিত্তির নিরীক্ষণের দৃষ্টান্ত। কারণ বিভিন্ন ঘটনাবলির উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। এটি প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। এ কারণে বলা হয়, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বস্তু বা ঘটনাকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ । যার দৃষ্টান্ত উদ্দীপকে নজরুলের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়। অন্যদিকে, উদ্দীপকে একই ঘটনার কারণ হিসেবে পোস্টমর্টেমে উল্লেখ করা হয় যে, মৃত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা জানি কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে কৃত্রিম পরিবেশে মৃত দেহের পোস্টমর্টেম করা হয়। তাই পোস্টমর্টেম হলো আরোহের ভিত্তির পরীক্ষণের দৃষ্টান্ত। কারণ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলি কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষ করার নামই হলো পরীক্ষণ। এক্ষেত্রে ঘটনা ও পরিবেশ উভয়ই কৃত্রিম। পরিশেষে বলা যায়, আরোহের বস্তুগত ভিত্তির দুটি প্রকরণ হলো নিরীক্ষণ ও পরীক্ষণ। যা উদ্দীপকে নজরুলের মন্তব্য এবং পোস্টমর্টেম দৃষ্টান্তের মাধ্যমে প্রতীয়মান হয়।
HSCLogic 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।