শেয়ারFacebookWhatsApp

আরোহের ভিত্তি কী ?

উত্তর: আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে প্রকাশিত হয় তাকে আরোহ অনুমানের ভিত্তি বলে ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহের ভিত্তি কী ?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পাখি তার ছানাদের ভালোবাসে। দৃশ্যকল্প-২: বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হয় ।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে প্রকাশিত হয় তাকে আরোহ অনুমানের ভিত্তি বলে ।

উত্তর

কারণ ও শর্ত এক নয় । কারণ একটি একক বিষয়। কিন্তু একটি কারণ অনেকগুলো শর্তের সমষ্টি হতে পারে। শর্তেরও প্রকারভেদ আছে। শর্ত যেমন সদর্থক হতে পারে তেমনি নঞর্থকও হতে পারে। তবে সকল প্রকার শর্তের সমষ্টি হলো কারণ। কোনো একটি কারণের জন্য শর্ত অপরিহার্য কিন্তু কোনো একটি শর্তের জন্য কারণ অপরিহার্য নয়। সুতরাং, কারণ ও শর্তের বিভিন্ন দিকের পর্যালোচনা থেকে বোঝা যায় যে, কারণ ও শর্ত এক নয় ।

উত্তর

দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে । প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অংশ। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই রূপ আচরণ করে। প্রকৃতিতে সর্বত্র শৃঙ্খলা বিরাজমান। প্রকৃতির মাঝে বিভিন্ন নিয়ম বিরাজমান। যে অবস্থায় আজ কোনো কিছু সত্য হয়েছে, একই অবস্থায় আগামীতেও সে বিষয়টি সত্য হবে। মোট কথা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান । প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না । দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, পাখি তার ছানাদের ভালোবাসে । এটি একটি স্বতঃসিদ্ধ নীতি। কারণ বাচ্চার প্রতি মায়া-মমতা, ভালোবাসা হলো মাতৃত্বের সহজাত বিষয়। যুগ যুগ ধরে এই সহজাত বিষয় পৃথিবীতে ছিল এবং থাকবে। এ কারণে বলা হয়, দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে ।

উত্তর

দৃশ্যকল্প-২ আরোহ অনুমানের আকারগত ভিত্তির কার্যকারণ নীতিকে নির্দেশ করে । কার্যকারণ হলো আরোহের আকারগত ভিত্তি। কার্যকারণ শব্দটি বিশ্লেষণ করলে দুটি বিষয় পাওয়া যায়। যথা— কার্য ও কারণ। কার্য হলো কোনো ঘটনা এবং কারণ হলো সেই ঘটনার পূর্ববর্তী অবস্থা। কার্যকারণ নীতি অনুযায়ী বলা হয় প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। এ প্রসঙ্গে- যুক্তিবিদ মিল বলেন, “যে ঘটনার শুরু আছে, তার একটি কারণ থাকতে বাধ্য।” কার্যকারণ নীতি অনুযায়ী প্রকৃতির প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে বাধা। জগতের প্রত্যেকটি পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনার সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে, পূর্বের ঘটনাটি ঘটলেই কেবল পরেরটি ঘটে, আর পূর্বেরটি না ঘটলে পরেরটি ঘটে না। অর্থাৎ কারণ ছাড়া কোনো ঘটনা বা কার্য ঘটে না। যেমন— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি কার্য। এই কার্যের কারণ হিসেবে রয়েছে উৎপাদন খরচ বেশি, স্বল্প উৎপাদন, চাহিদা অপেক্ষায় যোগান কম, কালোবাজারি ইত্যাদি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হয়। এখানে 'লোডশেডিং' হলো কার্য এবং 'বিদ্যুতের ঘাটতি' হলো কারণ। তাই বলা যায়, দৃশ্যকল্প -২ আরোহ অনুমানের আকারগত ভিত্তির কার্যকারণ নীতিকে নির্দেশ করে।
HSCLogic 1st Paperবাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।