শেয়ারFacebookWhatsApp

আরোহের ভিত্তি কাকে বলে?

উত্তর: যেসব প্রক্রিয়ার ওপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয় তাকে আরোহের ভিত্তি বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

আরোহের ভিত্তি কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ থাকায় আশা করা যায়, গতবারের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। দৃশ্যকল্প-২: বাংলাদেশের মানুষ ভোজ্যতেল হিসেবে যা কিছু ব্যবহার করে সেগুলোর উৎস মূলত সয়াবিন, সরিষা গ্রানের কুড়া, সূর্যমুখী, জলপাই ও কালোজিরা।

Sylhet · 2024

উত্তর

যেসব প্রক্রিয়ার ওপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয় তাকে আরোহের ভিত্তি বলে।

উত্তর

আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে জানা থেকে অজানায় বা জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা জানা থেকে অজানায় গমন করা হয় তাকে আরোহাত্মক উল্লম্ফন বলে। যেহেতু আরোহাত্মক উল্লম্ফনের ওপর ভিত্তি করে আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-১ এ আরোহের আবার গত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিচয় পাওয়া যায়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তবে এ নিয়মটিকে নানাভাবে ব্যক্ত করা যায়। 'যেমন- প্রকৃতি নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যতে অতীতের মতো হবে ইত্যাদি। এসব বক্তব্যের মধ্য দিয়ে একটি কথাই পরিষ্কার হয়ে ওঠে যে, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। যেমন- অতীতে যে অবস্থায় আগুন দহন করেছে সেসব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। আবার যেসব অবস্থায় অতীতে ভূমিকম্প হয়েছে সেসব অবস্থায় ভবিষ্যতেও ভূমিকম্প হবে। সুতরাং, প্রকৃতিতে নিয়মের রাজত্ব, প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভিন্ন বিভাগ থাকলেও এরা পরস্পর সম্বন্ধযুক্ত। উদ্দীপকে দৃশ্যপট-১ এ প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ থাকায় আশা করা যায় গতবারের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ থাকায় গতবারের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে, প্রকৃতি একই পরিস্থিতিতে সর্বদা একই আচরণ করে। অর্থাৎ দৃশ্যপট-১ এ উল্লিখিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির পরিচয় পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-২ এ নির্দেশিত কারণ সংক্রান্ত মতবাদটি হলো বহুকারণবাদ। বিভিন্ন দিক থেকে বিচার করলে এ মতবাদটি গ্রহণযোগ্য মতবাদ নয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিটি ঘটনারই কারণ আছে। বিনা কারণে কোনো কার্য সংঘটিত হয় না। প্রতিটি ক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপন্ন করে। প্রতিটি কার্যের কারণ তাই নির্দিষ্ট। এ হিসেবে একটি কার্যের কেবল একটি কারণ আছে। কারণটি ঘটলে কার্যটি ঘটে তা না হলে ঘটে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণবাদ বলে। বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয় বিভিন্ন কারণ রয়েছে। উদ্দীপকের দৃশপট-২ এ ভোজ্য তেলের উৎস হিসেবে সয়াবিন, সরিষা, ধানের কুঁড়া, সূর্যমুখী, জলপাই ও কালোজিরা ইত্যাদি কারণ দেখানো হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ দেখানো হয়েছে। কিন্তু যৌক্তিক দিক থেকে বিচার করলে বহুকারণবাদ গ্রহণযোগ্য মতবাদ নয়। কেননা কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদের অসারতা প্রমাণিত হয়। বহুকারণবাদে কার্যকে সার্বিকভাবে গ্রহণ করা হয়; কিন্তু কারণকে গ্রহণ করা হয় না। যদি কার্যের মতো কারণকে সার্বিকভাবে গ্রহণ করা যায় তাহলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয়। কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এ হিসেবে একটি কার্যের একটি মাত্র কারণ থাকে। তাই কারণের এ সংজ্ঞাকে মেনে নিলে বহুকারণবাদ মিথ্যা প্রতিপন্ন হয় অর্থাৎ বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। তবে যৌক্তিকভাবে বিভিন্ন দিক থেকে বিচার-বিশ্লেষণ করলে এ মতবাদকে গ্রহণযোগ্য মতবাদ বলা যায় না।
HSCLogic 1st PaperSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।