উদ্দীপকে চিত্রে বহুকারণবাদের প্রতিফলন ঘটেছে।' কার্যকারণ নীতি অনুযায়ী প্রতিটি কার্যের একটা কারণ থাকে। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত হয়। কিন্তু অনেক সময় একটা কার্যের অনেক কারণ খুঁজে। পাওয়া যায়। যখন একটা কার্যের অনেক কারণ ধরে নেওয়া হয়, তখন তাকে বহুকারণবাদ বলে। যুক্তিবিদ মিল, যুক্তিবিদ বেন, যুক্তিবিদ কার্ভেথ রীড সবাই বহুকারণবাদ সমর্থন করেন। যুক্তিবিদ মিল বহুকারণবাদ সম্পর্কে বলেন, "একটি কার্যের যে অবশ্যই একটি কারণ বা শর্তের সমষ্টির সাথে জড়িত থাকবে, প্রতিটি ঘটনাই। যে একইভাবে উৎপন্ন হবে. একথা সত্য নয়। বিভিন্ন স্বতন্ত্র পদ্ধতিতে একই ঘটনার উৎপত্তি হতে পারে। উদ্দীপকের চিত্রে দেওয়া আছে, জ্বর হওয়ার পিছনে অনেক কারণ কাজ করতে পারে। এখানে জ্বর একটা কার্য, যা একাধিক ভিন্ন কারণ দ্বারা হতে পারে। জ্বর হওয়ার কারণ হিসেবে করোনা ভাইরাস, নিপাহ ভাইরাস, সার্স ভাইরাস ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। এদের প্রত্যেকটি আলাদাভাবে কার্য অর্থাৎ জ্বর হওয়ার কারণ হতে পারে। বহুকারণবাদ অনুসারে একটি কার্যের যে কেবল একটি কারণ থাকবে এমন কোনো কথা নেই। বিভিন্ন কারণ একইরূপ কার্যকে সংঘটিত করতে পারে। তবে এখানে উল্লেখযোগ্য, বহুকারণবাদে কারণকে সবসময় একটা একক বিষয় হিসেবে গণ্য করা হয়। কারণ যে কতকগুলো শর্তের সমষ্টি তা এতে বিবেচনা করা হয় না। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বহুকারণবাদের উল্লেখ পাওয়া যায়। সার্বিক আলোচনায় বহুকারণবাদ সঠিক মনে হলেও এটা প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য নয়। কেননা একটি কার্যের পিছনে মাত্র একটা কারণই গ্রহণযোগ্য।