শেয়ারFacebookWhatsApp

কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা কেন?

উত্তর: কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে। অর্থাৎ কারণ হলো অগ্রগামী ঘটনা এবং কার্য হলো অনুগামী ঘটনা। কোনো একটি ঘটনা ঘটলে এর পেছনে কোনো কারণ থাকবে না এটা হতে পারে না। কোনো কার্য ঘটানোর জন্য আগে একটি কারণ থাকা বাধ্যতামূলক। যেমন- দুর্ঘটনায় কেউ আহত হলে দুর্ঘটনাকে কারণ বলা হয়। কারণ দুর্ঘটনা আগে ঘটে আর কার্য বলা হয় আহত হওয়াকে। অর্থাৎ দুর্ঘটনা পূর্ববর্তী ঘটনা এবং আহত হওয়া পরবর্তী ঘটনা। এজন্যই কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা কেন?

উদ্দীপক

হাটের ভিড়ে শারীরিক দুর্বলতা, অত্যধিক পরিশ্রম, ক্ষুধা ও তৃষ্ণা এবং গরম আবহাওয়া ইত্যাদি কারণে একটি লোকের মৃত্যু ঘটে। একজন প্রত্যক্ষদর্শীর মতে, সময়মতো লোকটির মাথায় পানি না দেওয়া, ওষুধ ও পথ্য না খাওয়ানো, বাতাস না দেওয়া এবং সাথে কোনো নিকট আত্মীয় না থাকা ইত্যাদি কারণেও লোকটির মৃত্যু ঘটতে পারে। দৃশ্যকল্প-২: নাহিদ তার বাবাকে বলল, তাদের গ্রামে একজন মানুষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। নাহিদের কথা শুনে তার বাবা বললেন, যার যখন সময় সে তখন মৃত্যুবরণ করবে। সেটা পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, অনাহারে, বিষপানে কিংবা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।

Comilla · 2024

উত্তর

কারণ হলো কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্তনিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা।

উত্তর

কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা। কেননা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে। অর্থাৎ কারণ হলো অগ্রগামী ঘটনা এবং কার্য হলো অনুগামী ঘটনা। কোনো একটি ঘটনা ঘটলে এর পেছনে কোনো কারণ থাকবে না এটা হতে পারে না। কোনো কার্য ঘটানোর জন্য আগে একটি কারণ থাকা বাধ্যতামূলক। যেমন- দুর্ঘটনায় কেউ আহত হলে দুর্ঘটনাকে কারণ বলা হয়। কারণ দুর্ঘটনা আগে ঘটে আর কার্য বলা হয় আহত হওয়াকে। অর্থাৎ দুর্ঘটনা পূর্ববর্তী ঘটনা এবং আহত হওয়া পরবর্তী ঘটনা। এজন্যই কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ লোকটির মৃত্যুর ঘটনাবলি ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে কারণের আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত এ দুটি বিষয় নির্দেশিত হয়েছে। দৃশ্যকল্প-১ এ হাটের ভিড়ে শারীরিক দুর্বলতা, অত্যধিক পরিশ্রম, ক্ষুধা ও তৃষ্ণা এবং গরম আবহাওয়া ইত্যাদি একজন লোকের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় লোকটির মৃত্যুর জন্য। কারণের আবশ্যিক বিষয়। তাই লোকটির মৃত্যুর ঘটনাবলি এখানে কারণের আবশ্যিক শর্ত নির্দেশিত হয়েছে। অপরদিকে। প্রত্যক্ষদর্শীর বক্তব্যে সময়মতো লোকটির মাথায় পানি না দেওয়া, ওষুধ ওপথ্য না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বাবার বক্তব্যের মাধ্যমে বহুকারণ বাদ নির্দেশিত হয়েছে। কেননা এখানে, একই কার্যের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক শর্ত বিদ্যমান। আর প্রতিক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপন্ন করে। অর্থাৎ প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের কেবল একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর এ- সংক্রান্ত মতবাদটি যুক্তিবিদ্যায় বলা হয় বহুকারণবাদ। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বহু। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। উদ্দীপকে নাহিদের বাবার বক্তব্যে মানুষের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবা, সড়ক দুর্ঘটনা, অনাহার, বিষপান কিংবা দুরারোগ্য ব্যাধি ইত্যাদি বিভিন্ন কারণের কথা বলেছে। অর্থাৎ এখানে কোনো একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উল্লেখ করা হয়েছে। আর বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে মনে করা হয়। বহুকারণবাদ কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয়; কিন্তু কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। যদি কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা যায়, তাহলে বহুকারণবাদ গ্রহণযোগ্য হয়। না। বহুকারণবাদ কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী 'প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ আছে। এই হিসেবে কার্যকারণ মেনে নিলে বহুকারণবাদ গ্রহণ করা যায় না।পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, বহুকারণবাদ কোনো সন্তোষজনক মতবাদ নয়।
HSCLogic 1st PaperComilla 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।