দৃশ্যকল্প-১ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে এবং দৃশ্যকল্প- ২ ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে। এ দুটি কার্যসংমিশ্রণ একটি অপরটি থেকে পৃথক। নিচে তা দেখানো হলো-১. সমজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অপরদিকে, ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক ভিন্নজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।২. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ অপরিবর্তিত থাকে। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ পরিবর্তিত হয়ে যায়।৩. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলোর সমজাতীয়। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন জাতীয়।তাই বলা যায় যে , সমজাতীয় কার্যসংমিশ্রণও ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।