শেয়ারFacebookWhatsApp

একটি কার্যের একাধিক শর্ত থাকে কেন?

উত্তর: প্রতিটি কার্যেরই একাধিক শর্ত থাকে। কারণ একাধিক শর্ত ছাড়া কোনো কার্য সংঘটিত হয় না। যেমন-আততায়ীর গুলিতে একজন লোক মৃত্যুবরণ করল। এখানে মৃত্যু হচ্ছে কার্য। এ কার্যটি সংঘটিত হওয়ার পিছনে সদর্থক শর্তসমূহ হলো- গুলি লাগা, বিশেষ স্থানে গুলি লাগা, প্রচুর রক্তক্ষরণ হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি। আর নঞর্থক শর্তগুলো হলো- দ্রুততম সময়ে হাসপাতালে নিতে না পারা, উপযুক্ত চিকিৎসা না পাওয়া, পর্যাপ্ত রক্ত সংগৃহীত না হওয়া, শরীর প্রয়োজনীয় রক্ত গ্রহণ না করা ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো শর্তের মাধ্যমে কার্য সংঘটিত হয়। এজন্য আমরা বলতে পারি, একটি কার্যের একাধিক শর্ত থাকে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

একটি কার্যের একাধিক শর্ত থাকে কেন?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ হলেও প্রকৃতির ঘটনাপ্রবাহ একটি অখণ্ড প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত।দৃশ্যকল্প-২ : বিশ্ব প্রকৃতিতে সংঘটিত প্রতিটি ঘটনার পশ্চাতে রয়েছে এর পূর্ববর্তী কোনো ঘটনা। কেননা নিছক শূন্য থেকে কোনোকিছুর সূত্রপাত হয় না।

Comilla · 2023

উত্তর

যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের বহুকারণ রয়েছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে।

উত্তর

প্রতিটি কার্যেরই একাধিক শর্ত থাকে। কারণ একাধিক শর্ত ছাড়া কোনো কার্য সংঘটিত হয় না। যেমন-আততায়ীর গুলিতে একজন লোক মৃত্যুবরণ করল। এখানে মৃত্যু হচ্ছে কার্য। এ কার্যটি সংঘটিত হওয়ার পিছনে সদর্থক শর্তসমূহ হলো- গুলি লাগা, বিশেষ স্থানে গুলি লাগা, প্রচুর রক্তক্ষরণ হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি। আর নঞর্থক শর্তগুলো হলো- দ্রুততম সময়ে হাসপাতালে নিতে না পারা, উপযুক্ত চিকিৎসা না পাওয়া, পর্যাপ্ত রক্ত সংগৃহীত না হওয়া, শরীর প্রয়োজনীয় রক্ত গ্রহণ না করা ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো শর্তের মাধ্যমে কার্য সংঘটিত হয়। এজন্য আমরা বলতে পারি, একটি কার্যের একাধিক শর্ত থাকে।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-যে বিষয় বা যার ওপর নির্ভর করে আরোহ অনুমানের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে। আরোহের আকারগত ভিত্তির দুটি দিক আছে যার মধ্যে একটি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা প্রদান করা যায় না। এ নিয়ম অনুযায়ী প্রকৃতির সর্বত্রই একই অবস্থা বিরাজমান। প্রকৃতি একই অবস্থার একই রূপ আচরণ করে। প্রকতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। অর্থাৎ, প্রকৃতি সর্বত্রই নিয়ম দ্বারা পরিগণিত।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ 'সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ হলেও প্রকৃতির ঘটনাপ্রবাহ একটি অখণ্ড প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত' এমনটি উপস্থাপন করা হয়েছে। এখানে প্রকৃতির সর্বত্র একইরূপ আচরণের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এর দ্বারা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ দ্বারা কার্যকারণ নিয়ম নির্দেশিত হয়েছে। আর কার্যকারণ নিয়ম আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো-আরোহের আকারগত ভিত্তির দুটি দিক আছে যার মধ্যে একটি হলো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। এই নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা দেওয়া যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনার কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটে না। আর প্রতিক্ষেত্রে একই অবস্থায় একই কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়। আর কারণ থাকে কার্যের আগে এবং কার্য থাকে কারণের পরে। কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্ত নিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো ওই ঘটনার কারণ। প্রতিক্ষেত্রেই কারণ থেকে কার্য উৎপন্ন হয়। শূন্য থেকে কোনো কার্য উৎপন্ন হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বিশ্ব প্রকৃতিতে সংঘটিত প্রতিটি ঘটনার পশ্চাতে রয়েছে এর পূর্ববর্তী কোনো ঘটনা। কেননা 'নিছক শূন্য থেকে কোনোকিছুর সূত্রপাত হয় না' এমনটি উপস্থাপন করা হয়েছে। এখানে কার্যকারণ নিয়ম প্রকাশিত হয়েছে এবং এটি আরোহের আকারগত ভিত্তির অংশ তাই বলা যায়, দৃশ্যকল্প-২ হচ্ছে আরোহের একটি অন্যতম আকারগত ভিত্তি।
HSCLogic 1st PaperComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।