উদ্দীপক-২ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-২'-এ প্রতীকী যুক্তিবিদ্যার প্রতিফলন ঘটেছে।'উদ্দীপক-২' এ দেখা যাচ্ছে যে, এখানে সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক ব্যবহার করে যুক্তি উপস্থাপন করা হয়েছে। তাই 'উদ্দীপক-২'-এর মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যার ধারণার প্রতিফলন ঘটেছে। কেননা যুক্তিবিদ্যার যে শাখা সাধারণ ভাষার পরিবর্তে প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার সাম্প্রতিক বা উন্নততর রূপ। প্রতীকী যুকিক্তবিদ্যায় যুক্তির বৈধতা নির্ণয় করা খুবই সহজ। কেননা প্রতীক ব্যবহারের কারণে প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তির বৈধতা নির্ণয় করতে সময়ের অপচয় হয়না। এখানে সহজেই যুক্তির আকার নির্ধারণ করা যায়। এছাড়া ভাষাগত অনেক সমস্যাও প্রতীকী যুক্তিবিদ্যায় এড়িয়ে চলা যায়।পরিশেষে বলা যায় যে, প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার একটি উন্নততর বা সাম্প্রতিক রূপ যেখানে প্রতীক প্রবর্তনের মাধ্যমে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা হয়। এটি একটি সহজ ও সর্বজনীন পদ্ধতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-২ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর